দিল্লির তাপমাত্রা ১.৯ ডিগ্রি, ঘন কুয়াশায় ট্রেন-বিমান পরিষেবা তছনছ

দূরপাল্লার ট্রেন চলাচলে রীতিমতো ব্যাঘাত ঘটছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত দুই বছরের রেকর্ড তছনছ।

রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্র ১.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লির মৌসমভবন থেকে বিবৃতি জারি করে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রার কথা জানিয়ে বলা হয়েছে, আগামী সাত-দশ দিনের মধ্যে পরিস্থিতির হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।   কনকনে ঠাণ্ডার পাশাপাশি দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকা ঢেকে গিয়েছে ঘন কুয়াশার চাদরে। ফলে, ট্রেন ও বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। অধিকাংশ দূরপাল্লার গাড়ি চলছে অস্বাভাবিক দেরিতে। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অন্তর্দেশয়ী এবং আন্তর্জাতিক – সব মিলিয়ে ২০টি বিমান নির্ধারিত সময়ের অনেক পড়ে গন্তব্যে পৌঁছবে বা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। রাজধানীর-মতো গুরুত্বপূর্ণ ট্রেনের দিল্লি পৌঁছেছে অথবা পৌঁছবে নির্ধারিত সময়ের অনেক পরে। উত্তররেলের মুখপাত্র জানিয়েছেন, ৪৮ টি ট্রেন নির্ধারিত সময়ের এক থেকে পাঁচ ঘণ্টা দেরিতে চলছে। একঝলকে দেখে নেওয়া যাক রবিবার দিল্লিতে কোন এলাকার তাপমাত্রা কেমন ছিল।   

আয়া নগর ২.৬

লোধি রোড ২.৮

পালাম ৫.২ 

পাহারগঞ্জ ৩.২

নয়ডা ১.২

মৌসমভবনের তরফ থেকে বলা হয়েছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে। তবে ব্যাপক পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ঘন কুয়াশায় ঢাকা থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় কুয়াশার স্তরের সামান্য পরিবর্তন হলেও হতে পারে। একে ঠাণ্ডা, তার ওপর ঘন কুয়াশা – দিল্লিরবাসীর দৈনন্দিন জীবন রীতিমতো বিপর্যস্ত।  

আরও পড়ুন উত্তরপ্রদেশে কনকনে ঠাণ্ডায় এক রাতে মৃত ২৫

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?