ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, তাপমাত্রা নয় ডিগ্রি

কমে গিয়েছে দৃশ্যমানতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মরার ওপর খাঁড়ার ঘা।

একদিকে ধোঁয়া, অন্যদিকে কনকনে ঠাণ্ডা। নাজেহাল দিল্লিবাসী। শনিবার তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় নয় ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। দিল্লির দৃশ্যমানতার পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকাল আটটায় দিল্লির দৃশ্যমানতা (Air Quality Index বা AQI) ছিল ২৮৬। আবহাওয়া দফতরের এদিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দিল্লির আকাশ অংশত মেঘলা থাকবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। সকালের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ছিল মরসুমের শীতলতম দিন। আগামীদিনে তাপমাত্রা আরও নামবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

তবে ঠাণ্ডার থেকে দিল্লিবাসীর কাছে বড় সমস্যা হয়ে উঠেছে ধোঁয়া। যার মূল কারণ দীপাবলিতে নির্বিবাদে ফেটেছে বাজি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, দিল্লিতে কোনও অবস্থাতেই বাজি ফাটানো যাবে না। সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দীপাবলিতে দিল্লিবাসী ফাটিয়েছে দেদার বাজি। ধোঁয়া আর দূষণে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিল্লির প্রবীণ নাগরিকেরা। অনেকেরই শুরু হয় শ্বাসকষ্ট।

দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানাতেও পারদ পতন শুরু হয়েছে। তাপমাত্রা কমছে উত্তরভারতের প্রতিটি রাজ্যে। কিছুদিন আগে কাশ্মীর সাক্ষী ছিল তুষারপাতের। মরসুমের সেটাই ছিল প্রথম তুষারপাত। 

আরও পড়ুন দমবন্ধ পরিস্থিতির দিল্লির, ভয়াবহ দূষণের চাদরে রাজধানী

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের