ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে ২০ বছরের এক তরুণীকে মাথায় গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর সহকর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। মৃত তরুণীর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনের মধ্যে বচসার পরই এই ঘটনা ঘটে।

 ঘটনাটি দিল্লির কেশবপুরমের ঘটনা। পুলিশ একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। একটি বহুতলের তৃতীয় তলার ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন জ্যোতি (২০)। তাঁর মাথায় গুলির চিহ্ন ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জ্যোতি দিল্লির আজাদপুরের বাসিন্দা। তিনি ওই বহুতলের দিনের পরিচর্যার দায়িত্বে কর্মরত ছিলেন। একই বহুতলের রাতের পরিচর্যার দায়িত্বে ছিলেন সৌরভ নামে এক যুবক। তদন্তকারীদের দাবি, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। সেই সময় সৌরভ আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় বলে অভিযোগ। গুলি জ্যোতির মাথায় লাগে। এর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী কারণে ওই বচসা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অন্য দিকে, একই দিনে দিল্লির অশোক বিহার এলাকায় ছুরি হামলায় মৃত্যু হয়েছে ৩০ বছরের সুনীল নামে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে পার্কে বসে ছিলেন তিনি। সেই সময় তিন থেকে চার জন যুবক সেখানে এসে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, তাঁদের মধ্যেই এক জন ধারালো অস্ত্র দিয়ে সুনীল ও ওই মহিলার উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুনীলকে মৃত বলে ঘোষণা করেন। হামলাকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার