আমলাদের ভাবমূর্তি ফেরাতে দিল্লিতে বাসে চেপে অফিসে গেলেন পরিবহন সচিব

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে শনিবার বাসে চেপে অফিসে গেলেন আমলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যা দেখে ওই আমলার ভূয়সী প্রশংসা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, বাসে করে দফতরে যান দিল্লির পরিবহন কমিশনার আশীস কুন্দ্রা (Ashish Kundra)। জানা গিয়েছে, দিল্লিতে কিছুদিন ধরেই যানবাহনের সমস্যা চলছে। নিত্যযাত্রীরা রীতিমতো দুর্ভোগের শিকার। সরকারের ঘরে ভুরি অভিযোগও জমা পড়েছে। সেই সব অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শনিবার নিজেই গণপরিবহনে চেপে দফতরে গেলেন আশীস কুন্দ্রা। পরিবহন সচিব নিজের টুইটার হ্যান্ডেলে অফিস যাওয়ার ছবি প্রকাশ করেছেন। এভাবে নিজের কার্যালয়ে যাওয়ার শুনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইট করে জানান, আপ সরকারকে আক্ষরিক অর্থেই জণগনের সরকার।

যদিও রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, বাসে করে কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণ অন্য। দিল্লিত ত্যাগরাজ স্টেডিয়ামে (Thyagraj Stadium  ) অ্যাথলিটদের বের করে দিয়ে এক আমলা তাঁর পোষ্যকে নিয়ে সন্ধ্যায় হাঁটাহাটি করতেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রথম এই খবর প্রকাশ করে। প্রকাশিত খবরে বলা হয়, অভিযোগ ঠিক কি না, তা জানতে ওই আমলার সঙ্গে যোগাযোগ করা হলে আমলা জানান খবর ঠিক নয়।

পরে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিনিধি স্টেডিয়ামে গিয়ে দেখেন আমলা পৌঁছে  যাওয়ার অনেক আগে থেকেই  স্টেডিয়ামের (Stadium) নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বাঁশি বাজাতে শুরু করেন। দেখা যায় আমলা তাঁর পোষ্য নিয়ে স্টেডিয়ামে ঢুকে সান্ধ্যভ্রমণ করছেন। সেই ঘটনার ছবি প্রকাশ হতেই ওই আমলাকে বদলি করে দেওয়া হয়।

আরও পড়ুন আমলা তাঁর কুকুর নিয়ে হাঁটতে আসবেন, অ্যাথলিটদের স্টেডিয়াম ছাড়ার নির্দেশ

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩