ডাকাতির দায়ে গ্রেফতার জাতীয় স্তরের দুই ক্যারাটে খেলোয়াড়

ধৃত দুই খেলোয়াড় হলেন কুণাল ব‍ৎস ও যশ ভরদ্বাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় স্তরের দুই ক্যারাটে খেলোয়াড়কে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত দুই খেলোয়াড় হলেন কুণাল বৎস ও যশ ভরদ্বাজ। ডাকাতির মতো দুই ঘটনায় জাতীয় স্তরের দুই খেলোয়াড়ের গ্রেফতারের খবরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ধৃত দুই খেলোয়াড় ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

দিল্লি পুলিশের দ্বারকা ডিভিশনের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত ২০-২১ ফেব্রিয়ারি রাতে ছাওলা থানায় জনৈক ব্যক্তি অভিযোগ দায়ের করে জানান, তিন শ্রমিককে নিয়ে পাপরাওয়াত রোড ধরে যাওয়ার সময়ে আচমকাই তাঁদের গাড়ির সামনে সাদা রঙের একটি গাড়ি এসে গতি রোধ করে। সাদা গাড়িটি থেকে দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নেমে  একজন বন্দুক তাক করে মুখ বন্ধ রাখতে বাধ্য করে। আর দ্বিতীয়জন মোবাইল ও নগদ টাকা ছিনিযে নেয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি গোপন সূত্রে ছাওলা তানার আধিকারিকরা জানতে পারেন, লুট করা মোবাইল ফোন নজফগড়ের আনাজ মাণ্ডির এক দোকানে বিক্রির চেষ্টা করছেন দুই ব্যক্তি।

গোপন সূত্রে খবর পাওয়ার পরেই পুলিশ আচমকা হানা দিয়ে মোবাইল ফোন বিক্রির চেষ্টা চালানো দুই ব্যক্তিকে পাকড়াও করে। জেরায় ধৃত দুজনে জানান তাদের নাম কুণাল বৎস ও যশ ভরদ্বাজ। দুজনেই জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়। বাবা-মা হাত খরচ না দেওয়ায় রাতে গাড়ির নম্বর প্লেট বদলে ডাকাতি করত। ধৃত দুই খেলোয়াড়ের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে