আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

দিল্লিতে ভয়াবহ বাযুদূষণ, নির্মাণ ও ভাঙার কাজে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বায়ুদূষণ উদ্বেগজনক হওয়ায় শনিবার রাতে রাজধানী দিল্লিতে নির্মাণ ও ভাঙার কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়া ভারতীয় সেনা, প্রতিরক্ষা মন্ত্রক, রেলওয়ে ও দিল্লি মেট্রো রেলকে। নির্মাণকার্যে নিষেধাজ্ঞা জারির ফলে গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম সহ একাধিক জায়গায় আবাসন শিল্প ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন আবাসন ব্যবসায়ীরা।

গত কয়েকদিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের চূড়ান্ত অবনতি ঘটেছে। শনিবার বিকেল চারটে নাগাদ রাজধানীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৯৭। জানুয়ারির পরে এটাই বাতাসের সবচেয়ে খারাপ গুণগত মান। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে তার জন্য এদিন সন্ধ্যায় বিশেষ বৈঠকে বসেছিল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের উপ সমিতি। ওই বৈঠকেই রাজধানীতে নির্মাণকার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বায়ুদূষণ না কমা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দূষণ কমাতে ভারত স্টেজ -৩ এর পেট্রল চালিত গাড়ি ও বিএস-৪ এর ডিজেল চালিত গাড়ি চলাচলের উপরেও বিধিনিষেধ জারি করার চিন্তাভাবনা চলছে বলে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন।

অন্যদিকে রাজধানীতে বায়ুদূষণ নিয়ে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দূষণ রুখতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কার্যকর করার অনুমতি দিচ্ছেন না মোদি সরকারের নিয়োগ করা উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। যদিও বিজেপি পাল্টা অভিযোগ করেছে, রাজধানীর দূষণ রোধে কার্যকরী কোনও পদক্ষেপ নিচ্ছে না আপ সরকার।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ