‘ডুবন্ত’ যোশীমঠ বাঁচাতে ভাঙা শুরু ঘর-বাড়ি, সুপ্রিম কোর্টে মামলা

দুপুর দুটো নাগাদ শুরু হয় ভাঙার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: যোশীমঠ বাঁচাতে সেখানকার ঘর-বাড়ি ও হোটেল ভাঙা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই বলে জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার বেলা দুটো নাগাদ সেখানে শুরু হয় বাড়ি ও হোটেল ভাঙার কাজ।

প্রথমে এখানকার দুটি হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্য শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদস্থানে। চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিয়েছেন, বিপজ্জনক এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদস্থানে। 

চামোলির বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে মঙ্গলবার এই অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ৬৭৮টি বাড়িতে ফাটল ধরেছে। এই ৬৭৮টি বাড়ির মধ্যে ৮২টি পরিবারকে অপেক্ষাকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পরিবারগুলিকেও বিকেলের মধ্যে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট মঙ্গলবার সকালেই যোশীমঠ যান। বৈঠক করে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, নির্মাণ কাজ ভেঙে ফেলা হচ্ছে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে। যোশীমঠে যাচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষক একটি দল।  

এদিকে, যোশীমঠ ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি মামলাও রুজু হয়েছে। মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিমহার এজলাসে। মামলা দায়ের করেছেন স্বামী অভিমুক্তানন্দ সরস্বতী। তিনি তাঁর মামলায় আর্জি জানিয়েছেন, যোশীমঠকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। তিনি ডিভিশন বেঞ্চকে জরুরী ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানালে তা খারিজ হয়ে যায়। শুনানি ১৬ জানুয়ারি।

আরও পড়ুন পরিস্থিতি ভয়ঙ্কর, যোশী মঠকে ‘ডুবন্ত শহর’ ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার