শ্বশুরের পরামর্শ অমান্য করে বিজেপির প্রার্থী হলেন দেবগৌড়ার জামাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন যেখানে-সেখানে ‘ঘুমিয়ে’ পড়ার জন্য বিখ্যাত এইচ ডি দেবগৌড়া। গত কয়েক দশক ধরে কন্নড় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা প্রবীণ জেডিএস নেতা জানেন, রাজনীতির ময়দান কতটা কর্দমাক্ত। তাই পইপই করে  জামাইকে বারণ করেছিলেন, রাজনীতির পঙ্কিল আবর্তে পা না রাখার জন্য। কিন্তু শ্বশুরের সেই অনুরোধ আর পরামর্শ কানে না তুলে রাজনীতিতে নাম লেখালেন দেবগৌড়ার জামাতা সিএন মঞ্জুনাথ। শুধু নামই লেখাননি, বেঙ্গালুরু গ্রামীণ থেকে বিজেপির প্রার্থীপদও হাসিল করেছেন। আর তাতেই জামাতার উপরে চটেছেন শ্বশুর দেবেগৌড়া।

কর্নাটকের বিশিষ্ট হৃদরোগ শল্য চিকি‍ৎসক হিসাবে পরিচিত সি এন মঞ্জুনাথ। দীর্ঘ ১৭ বছর কর্নাটক সরকারের শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেসের বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলেছেন। চলতি বছরের জানুয়ারিতে অবসর নিয়েছেন। আর অবসরের পরেই রাজনীতিতে পা রাখার কথা ঘোষণা করেছিলেন। শ্বশুর দেবগৌড়া নিজের দলে নিতে রাজি না হওয়ায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করে লোকসভা ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তাঁর সেই ইচ্ছাপূরণ হয়েছে।

গতকাল বুধবারই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ওই তালিকায় বেঙ্গালুরু গ্রামীণ আসনে মঞ্জুনাথকে প্রার্থী করা হয়েছে। বর্তমানে ওই আসনের সাংসদ কংগ্রেস নেতা ডি কে সুরেশ। যিনি আবার কন্নড় রাজনীতির দাপুটে নেতা তথা উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই। ওই এলাকার ভোটারদের কাছে ডি কে শিবকুমার ভগবান হিসাবে পরিচিত। ২০১৯ সালে গোটা কর্নাটকজুড়ে গেরুয়া ঝড় বয়ে গেলেও বেঙ্গালুরু গ্রামীণ আসন কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি বিজেপি। ফলে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে সি এন মঞ্জুনাথের পক্ষে পদ্ম ফোঁটানো বড্ড কঠিন বলেই মনে করছেন রাজনীতির পণ্ডিতরা।

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি