নির্দেশিকা না মানায় এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা DGCA-র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্দেশিকা মেনে না চলায় এবার বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-এর নিশানায় এয়ার ইন্ডিয়া। বুধবার টাটা গোষ্ঠীর মালিকানাধীন বেসরকারি বিমান সংস্থাটিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জুলাইতেই আর এক বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ।

সুরক্ষা, প্রশিক্ষণ, পরিচালনা পদ্ধতি এবং যাত্রীদের সুবিধা সংক্রান্ত বিষয় মেনে না চলার অভিযোগে গত ৩ নভেম্বর এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছিল বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। ওই নোটিশে বলা হয়, গত মে এবং সেপ্টেম্বর মাসে দেশের তিন বিমানবন্দর দিল্লি, কোচি এবং বেঙ্গালুরুতে বিশেষ পরিদর্শনের পরে বেশ কিছু অনিয়ম চোখে পড়েছে। তার মধ্যে অন্যতম হল, বিমান নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা বাদে ছাড়লেও সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের জন্য হোটেলের বন্দোবস্থ করা হয়নি। শুধু তাই নয়, যাত্রীদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলিও সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। কেন, নির্দেশিকা অমান্যের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে না, তার যুক্তি দেখাতে হবে।

ডিজিসিএ’র কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রী সুবিধা সংক্রান্ত নির্দেশিকা পুরোপুরি না মেনে চলার কথা স্বীকার করা হয়। তার পরেই টাটা গোষ্ঠীর পরিচালানাধিন বিমান সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক