‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করি না’, ডোভালকে বার্তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘ঝি-কে মেরে বউকে শিক্ষা দেওয়া।’ খোদ রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে কড়া বার্তা দিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কোনও দেশের সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না বাংলাদেশ।’ কূটনীতিবিদরা মনে করছেন, ‘ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে পছন্দ করছে না ইউনূস সরকার, সেই বার্তাই দিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শেখ হাসিনা জমানার অবসানের পরে দিল্লির বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার টিপ্পনিকে যে ঢাকা ভাল চোখে দেখছে না, পরোক্ষে সেই বার্তা দিয়েছেন।’

কলম্বো সিকিওরিটি কনক্লেভে যোগ দিতে গত মঙ্গলবার দিল্লি এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যদিও গতকাল বুধবার আসার কথা ছিল তাঁর। কিন্তু একদিন আগেই দিল্লিতে হাজির হন তিনি। তার চেয়েও লক্ষ্যণীয় যে তার আগের দিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পরেই বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে।’ শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরে তড়িঘড়ি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি আসা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।

গতকাল বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তাঁর সহযোগীদের সঙ্গে বৈঠক করেছিলেন খলিলুর। যদিও ওই বৈঠক নিয়ে দু’পক্ষের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনও কথা হয়েছে কিনা, তা নিয়ে চর্চা আরও জোরালো হয়। এদিন হায়দরাবাদ হাউসে কলম্বো সিকিওরিটি কনক্লেভের অনুষ্ঠানে যেভাবে অভ্যন্তরীণ বিষয়কে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে খলিলুর সুর চড়িয়েছেন তাতে মনে করা হচ্ছে, দুই পড়শি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বুধবারের বৈঠক ফলপ্রসূ হয়নি।

কলম্বো সিকিওরিটি কনক্লেভের সম্মেলনে এদিন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না।’ তবে তিনি এও আশ্বাস দিয়েছেন, ‘ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।’ প্রসঙ্গত শেখ হাসিনা জমানার অবসানের পরে মোল্লা ইউনূসের রাজত্বে বাংলাদেশের মাটি ব্যবহার করে ফের ভারতে নাশকতা চালানোর জন্য পাক জঙ্গ সংগঠনগুলি ত‍ৎপর হয়ে উঠেছে বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে