‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

হিন্দু দেবতাদের নিয়ে খারাপ মন্তব্য, বড় বিপাকে বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। শুক্রবার (৩ জুলাই) ধ্রুব রাঠীর ওই বিতর্কিত ভিডিও নিয়ে দায়ের করা মামলায় বড় পদক্ষেপ নিল দিল্লি হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু দেবতাদের নিয়ে খারাপ মন্তব্য, বড় বিপাকে বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। শুক্রবার (৩ জুলাই) তাঁর ওই বিতর্কিত ভিডিও নিয়ে দায়ের করা মামলায় বড় পদক্ষেপ নিল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারের ‘গ্রিভেন্স অ্যাপেলেট কমিটি’কে (GAC) আগামী ১৫ দিনের মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলার আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। আরও জানানো হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২১ মার্চ ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘Can Hindus Eat BEEF? Kerala Story 2 EXPOSED’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন, হিন্দু দেবতা ভগবান শ্রীরাম, সীতা এবং ভগবান কৃষ্ণ মাংস ও মদ ভোজন করতেন। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইউটিউবারের বিরুদ্ধে ‘গ্রিভেন্স অ্যাপেলেট কমিটি’ এর কাছে অভিযোগ করেন আইনজীবী অমিতা সচদেব। তাঁর দাবি, এই ধরণের মন্তব্য লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে চরম আঘাত করেছে। ভিডিওটি অত্যন্ত আপত্তিকর ও প্ররোচনামূলক। উল্লেখ্য, এর আগেও অমিতা সচদেব ইউটিউবের গ্রিভেন্স অফিসারের কাছে ভিডিওটি সরানোর আবেদন জানিয়েছিলেন, কিন্তু ইউটিউব তখন জানায় যে, এই ভিডিওটি তাদের ‘কমিউনিটি গাইডলাইন’ লঙ্ঘন করছে না। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই পরবর্তীতে গ্রিভেন্স অ্যাপেলেট কমিটির দ্বারস্থ হন আবেদনকারী। শুক্রবার ছিল এই মামলার শুনানি। সেখানেই ধ্রুব রাঠির ভিডিওটির চরম বিরোধিতা করেছেন হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মাও। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে GAC-কে বিষয়টির সুরাহা করতে হবে এবং পুরো বিষয়টি আদালতকে অবহিত করতে হবে।

শুনানির সময় কেন্দ্রীয় সরকারের আইনজীবী অতিরিক্ত চেতন শর্মা যুক্ত দিয়েছেন যে, ইউটিউবের মতো একটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রত্যেকের সতর্কতা অবলম্বন করা উচিত। ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হওয়া মাত্রই ইউটিউব থেকে তা সরিয়ে ফেলা উচিত ছিল। ধ্রুব রাঠির ভিডিওটি সমাজের মারাত্মক ক্ষতিকর এবং বিভাজনমূলক। গুগলকে হয় আদালতের কাছে জানাতে হবে যে তারা নির্দেশ মেনে ভিডিওটি সরিয়ে ফেলবে, অথবা আদালত ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিন আদালতের সওয়াল-জবাব শেষে বিচারপতি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) অধীনস্থ জিএসি (GAC)-কে অনলাইন কন্টেন্ট সম্পর্কে আরও সজাগ থাকতে বলেছে এবং ১৫ দিনের মধ্যে এই ভিডিওর সরিয়ে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে। গুগলের আইনজীবী হাইকোর্টকে জানিয়েছেন, আইনজীবী অমিতা সচদেবের কাছে ইতিমধ্যেই তাদের জবাব দাখিল করেছে এবং জিএসি-তে একটি আপিল দায়ের করা হয়েছে। শুনানির পর বিচারপতি স্বর্ণকান্ত শর্মা সরকারি সংস্থাকে ১৫ দিনের মধ্যে আপিলটির নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে ধ্রুবর ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ।

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা