২০০-২২০ আসন পাবে বিজেপি, ভবিষ্যদ্বাণী নির্মলার স্বামী প্রভাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরছেন না বলে নিশ্চিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকালা প্রভাকর। চলতি লোকসভা ভোটে বিজেপি ২০০ থেকে ২২০ আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এমনকি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে মোদির হাতে হাতকড়া জুটতে পারে বলেও ইঙ্গিত করেছেন। খোদ দেশের অর্থমন্ত্রীর স্বামীর এমন মন্তব্যে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

গত কয়েক মাস ধরেই দেশের আমজনতাকে তৃতীয়বার বিজেপিকে ক্ষমতায় না ফেরানোর জন্য আর্জি জানিয়ে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর। দেশের আম নাগরিককে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘তৃতীয়বার মোদির ক্ষমতায় ফিরে আসার কুফল ভুগতে হবে গোটা দেশবাসীকে। গণতন্ত্র বলে আর কিছু আবশিষ্ট থাকবে না। গোটা দেশের হাল মণিপুর ও লাদাখের মতো হয়ে উঠবে।’ শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী হিসাবেও আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী।

বুধবার অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য অয়্যার’ এর সাংবাদিক করণ থাপারকে দেওয়া সাক্ষা‍ৎকারে পারাকালা প্রভাকর দাবি করেছেন, ‘লোকসভা ভোটে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না এনডিএ। সর্বাধিক ২৫৫-২৬০ আসন পেতে পারে এনডিএ। বিজেপি একা পেতে পারে ২০০ থেকে ২২০ আসন। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পারলে এনডিএ’র অনেক শরিক দলই বিজেপির সঙ্গ ছেড়ে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলাতে পারে।’ এনডিএ’র শরিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নির্মলার স্বামী বলেছেন, ‘এনডিএ’র শরিক হিসাবে যে দলগুলি রয়েছে তাদের সঙ্গে বিজেপির মতাদর্শগত মিল নেই। শুধুমাত্র এক চুক্তির ভিত্তিতে এনডিএ’তে সামিল হয়েছে টিডিপি-সহ বিভিন্ন ছোট দলগুলি।’ বিজেপির ফের ক্ষমতায় না ফিরে আসার বিষয়ে নিশ্চিত প্রভাকরের দাবি, ‘উত্তর ভারতে গতবার বিজেপি যত আসন পেয়েছিল তার চেয়ে ৮০ থেকে ৯০টি আসন কম পাবে।’ ক্ষমতা হাতছাড়া হলে বিজেপি নেতাদের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কী হবে জানতে চাওয়া হলে নির্মলার স্বামী বলেন, ‘এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কিন্তরু ইতিহাস বলছে, বিভিন্ন দেশের স্বৈরাচারী শাসকের ভাগ্যে হয় হাতকড়া জুটেছে, না হলে কফিন।’

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের