সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: দিশা সালিয়ান মৃত্যু মামলায় নতুন করে আইনি চাপ তৈরি হল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি (এসপি) নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ৫০০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে দুই নেতার বক্তব্যের কারণে তাঁর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আইনি নোটিসে দাবি করা হয়েছে, আদিত্য ঠাকরে সতীশ সালিয়ানের মেয়ের মৃত্যুর তদন্তের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে তুলে ধরেছেন। তাঁর ন্যায়বিচারের প্রচেষ্টাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে পরিচালিত বলেও ইঙ্গিত করা হয়েছে বলে নোটিসে অভিযোগ। সতীশ সালিয়ানের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এই ধরনের মন্তব্য তাঁর মক্কেলের সততা, বিশ্বাসযোগ্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। নোটিসে আরও দাবি করা হয়েছে, একজন শোকাহত বাবা হিসেবে মেয়ের মৃত্যুর তদন্তের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে তুলে ধরেছেন। তাঁর ন্যায়বিচারের প্রচেষ্টাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে পরিচালিত বলেও ইঙ্গিত করা হয়েছে বলে নোটিসে অভিযোগ। এছাড়াও , আদিত্য ঠাকরে দিশা সালিয়ান মামলায় সিবিআইয়ের কাছ থেকে ‘ক্লিন চিট’ পেয়েছেন এমন দাবি করেছেন বলেও নোটিসে অভিযোগ করা হয়েছে। সতীশের পক্ষের দাবি, এই বক্তব্য বিভ্রান্তিকর এবং তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 

আরও পড়ুন: বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

নোটিসে ২০২৫ সালের ২৩ মার্চ অনিল দেশমুখের একটি বক্তব্যের উল্লেখ করা হয়েছে। সেখানে দিশা সালিয়ান মামলাকে আদিত্য ঠাকরেকে বদনাম করার ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়েছিল বলে দাবি। সতীশ সালিয়ানের অভিযোগ, ওই বক্তব্যের ব্যাপক প্রচারের ফলে তাঁকেও এমন একজন ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি রাজনৈতিক উদ্দেশ্যে আইনি প্রক্রিয়াকে ব্যবহার করছেন। এই বক্তব্য তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করেছে বলেই দাবি করা হয়েছে। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের পাশাপাশি দুই নেতার কাছে প্রকাশ্যে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সতীশ সালিয়ান। নোটিস অনুযায়ী, সেই ক্ষমা প্রার্থনা প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। পাশাপাশি দুই নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশের দাবি জানানো হয়েছে।

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী