সুশান্তের ম্যানেজার দিশার রহস্যমৃত্যু: ৬ বছর পর CBI-কে তদন্তের নির্দেশ বোম্বে হাইকোর্টের

অভিনেতার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তথা ২০২০ সালের ৮ জুন মালাডের একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (২৮)।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিংহ রাজুপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), বড় নির্দেশ বোম্বে হাইকোর্টের। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিল গোটা দেশ। তাঁকে তাঁর বান্দ্রার বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। যদিও ৬ বছর পার হয়ে গেলেও অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ২০২৫ সালে সঠিক প্রমাণের অভাবে অভিনেতার রহস্যমৃত্যুর মামলা ক্লোজ করা হয়। তবে সুশান্ত সিংহ আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে, এখনও এমনটা দাবি করেন অভিনেতার পরিবার। এদিকে অভিনেতার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তথা ২০২০ সালের ৮ জুন মালাডের একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (২৮)। তিনিও আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুও অস্বাভাবিক, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

যদিও সেই সময় এই ঘটনায় একটি আকস্মিক মৃত্যুর মামলা রুজু করেছিল নগর পুলিশ। তদন্তের পর পুলিশ দিশার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করে এবং মামলা ক্লোজ করে। তবে, দিশার বাবা সতীশ সালিয়ান পুলিশি তদন্তে সন্দেহ প্রকাশ করেন এবং গত বছর মামলাটি পুনরায় তদন্তের দাবি করে বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে, তাঁর মেয়েকে গণধর্ষণের পড়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় শিবসেনা (ইউবিটি) নেতা রাজ ঠাকরের ছেলে আদিত্য ঠাকরেকে দায়ী করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন করেন। তিনি আবেদনে আরও জানান, ২০২০ সালের জুন মাসে দিশাকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। আদিত্য ও তাঁর বন্ধুরা দিশাকে ধর্ষণের পর খুন করেছেন। তাঁদেরকে বাঁচানোর জন্যে তাঁর মেয়ের মৃত্যু আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হয়েছে। 

অবশেষে বুধবার (২ সেপ্তেম্বর) ছিল সতীশের সেই আবেদনের শুনানি। বোম্বে হাইকোর্টের  বিচারপতি সারং কোটওয়াল এবং রঞ্জিত সিংহ রাজা ভোঁসলের বেঞ্চ জানিয়েছে, দিশার রহস্যমৃত্যুর তদন্ত করবে সিবিআই। একজন উপযুক্ত অভিজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে মামলাটি তুলে দিতে হবে। আদিত্য ঠাকরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করতে হবে। তাঁর বক্তব্য রেকর্ড করতে হবে। তদন্তকারী কর্মকর্তাদের আবেদনকারীর মেয়ের জীবনহানির পরিস্থিতির সকল দিক নিয়ে তদন্ত করতে হবে। তবে যুক্তিসঙ্গত অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে না। যদি মামলা প্রমাণিত না হয়, তবে সতীশ সালিয়ান আবারও আপিল করতে পারবেনাআদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দিশার বাবা।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা