‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলের মৃত্যুর খবর পেয়েছিলেন রাতেই। এক কাপড়ে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারেন, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে একমাত্র ছেলে দিলীপ রায়ের। কিন্তু ছেলের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ জানার পর শোকের চেয়েও বড় হয়ে উঠেছে অপরাধের প্রতি ঘৃণা। তাই ছেলের শেষকৃত্যেও যেতে চান না মা চানিয়া রায়। তাঁর কথায়, ‘অমন পাপী ছেলে না থাকাই ভালো। শ্মশানেও যাব না।’

রবিবার গভীর রাতে বিহারে পালানোর সময় রায়গঞ্জের গৌরী পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দিলীপের। পুলিশের দাবি, অভিযানের সময় দিলীপ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। দিলীপের মা জানিয়েছেন, ছোট থেকেই বাড়ির সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না ছেলের। বাবা-মায়ের দায়িত্বও নিত না সে। অভাবের সংসারে কোনওরকমে দিন কাটত তাঁদের। প্রতিবেশীদের দাবি, প্রায় ১৬ বছর আগেও এক ছয় বছরের আত্মীয়াকে নির্যাতনের অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। সেই সময় মায়ের জমি বিক্রি করে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের।

আরও পড়ুনঃ তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, গত মঙ্গলবার কুলিক নদী দেখানোর নাম করে পাশের বাড়ির ১২ বছরের এক নাবালিকাকে নিয়ে যায় দিলীপ। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে উদ্ধার হয় তার দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। পরে বিহারে পালানোর পথে পুলিশের অভিযানে তার মৃত্যু হয়।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ