দিওয়ালিতে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা, ৮৭ শতাংশ মানুষই স্বদেশি পণ্য কিনেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে দিওয়ালি ধামাকা। চলতি বছর দিওয়ালিতে দেশজুড়ে ৬ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে। তার মধ্যে ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। আর পরিষেবা ক্ষেত্রে (অনলাইন ফুড ডেলিভারি-ক্যাব পরিষেবা) ৬৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ৮৭ শতাংশ ক্রেতাই বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশি পণ্য খরিদ করেছেন। এতদিন দিওয়ালিতে চিনা পণ্য বিক্রির যে রমরমা ছিল, তা  এবার মার খেয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অখিল ভারতীয় ব্যবসায়ী সংগঠনের তরফে (CAIT) জানানো হয়েছে, ‘দিওয়ালিতে বিভিন্ন রাজ্যের রাজধানী সহ দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলিতে হওয়া ব্যবসা নিয়ে এক বিস্তৃত রিপোর্ট তৈরি করা হয়েছে। চলতি বছরে দিওয়ালিতে ব্যবসা অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। মোট ৬ লক্ষ ৫ হাজার কোটি টাকার পণ্য ও পরিষেবা বিক্রি হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণের পরেই দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের উপরে বাড়তি জোর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আর্জি ছিল, ‘আত্মনির্ভর ভারত গড়তে দেশজ পণ্যকে আপন করে নিন।’ প্রধানমন্ত্রীর সেই অনুরোধে সাড়া দিয়েছেন দেশবাসী। অখিল ভারতীয় ব্যবসায়ী সংগঠনের দাবি, এ বছর দিওয়ালিতে ৮৭ শতাংশ মানুষই স্বদেশি পণ্য ক্রয়ের দিকে ঝুঁকেছে। গত বছরের দিওয়ালির তুলনায় এ বছর স্বদেশি পণ্য বিক্রি ২৫ শতাংশ বেড়েছে।’

দিওয়ালিতে যেভাবে দেশজুড়ে ব্যবসা হয়েছে তাতে খুশি দিল্লির চাঁদনি চকের সাংসদ তথা অখিল ভারতীয় ব্যবসায়ী সংগঠনের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল। তিনি জানিয়েছেন, ‘গত বছর দিওয়ালিতে ৪ লক্ষ ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবার ব্যবসা ২৫ শতাংশ বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রেতারা। যে ৬ লক্ষ ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে তার মধ্যে ১২ শতাংশ এফএমসিজি পণ্য বিক্রি বাবদ এসেছে। তাছাড়া ১০ শতাংশ সোনা ও রুপো, ৮ শতাংশ ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রিক্যালস পণ্য, ৭ শতাংশ তৈরি পোশাক, ৫ শতাংশ মিষ্টি বিক্রি বাবদ এসেছে।

অখিল ভারতীয় ব্যবসায়ী সংগঠনের মহাসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, পণ্য বিক্রির পাশাপাশি পরিষেবার ক্ষেত্রেও জোর ব্যবসা হয়েছে। পরিষেবা কষেত্রে মোট ৬৫ হাজার কোটির ব্যবসা হয়েছে। প্যাকেজিং, আতিথেয়তা, ডেলিভারি, ক্যাব সার্ভিস, তাঁবু ভাড়া ও অন্দরসজ্জার ক্ষেত্রেও মানুষ দু’হাত খুলে খরচ করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের