একরত্তির ওপর কুকুরের নৃশংস হামলা, মুখে পড়ল একশো সেলাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির সামনেই একা একটু খেলাধুলো করছিল রাজস্থানের বিলওয়ারা জেলার কালুখেদা গ্রামের বাসিন্দা বছর পাঁচেকের গোপাল। কিন্তু সেই খেলাই হল কাল। ৫ বছরের ওই শিশুকে একা পেয়ে তার ওপর নৃশংস হামলা চালাল ওই এলাকারই স্থানীয় কিছু কুকুর। জানা যাচ্ছে, কুকুরের নখ ও দাঁতের আঘাতে কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় গোপালের পুরো মুখ। তার ওই ক্ষতবিক্ষত মুখকে ঠিক করতে চিকিৎসকদের একশোটা সেলাই করতে হয়েছে বলে খবর। ভয়াবহ এই ঘটনা সামনে আসার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, গোপাল প্রহ্লাদ গুলজারের ৫ বছরের ছেলে। প্রতিদিনের মতো দিন কয়েক আগে সে বিকেলে যখন বাড়ির সামনে খেলা করছিল তখনই রাস্তার একটি কুকুর তার ওপর হামলা করে। মাত্র ২০ থেকে ২৫ সেকেন্ডের ওই হামলায় গুপালের গোটা মুখ এবং বুক রীতিমতো ছিন্নভিন্ন করে দেয় ওই কুকুর। তার নাক, অর্ধেক চোখ ছিঁড়ে ঝুলে যায়। গোপালের চিৎকার শুনে  যখন তার বাড়ির লোক তাঁকে ওই কুকুরের হাত থেকে উদ্ধার করে তখন তার অবস্থা দেখে রীতিমতো শিউরে ওঠে সকলে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু গোপালের অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তারা গোপালকে বড় কোনও জায়গায় নিয়ে যেতে বলে। এরপর বিলওয়ারার একটি বেসরকারি হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা ঘরে গোপালের মুখে অস্ত্রপ্রচার করেন ইএনটি বিশেষজ্ঞ ডাঃ রাজেশ জৈন। তিনি জানিয়েছেন, গোপালের মুখ এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে তার চোখ নাক কিছুই আগের জায়গায় ছিল না। ফলে মুখটিকে আবার আগের জায়ায় নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে চিকিৎসকদের। তার মুখে প্রায় একশোটি সেলাই পড়েছে। তবে কোনও কুকুর কীভাবে এতটা ভয়ংকর  হতে পারে সেটা কিছুতেই বুঝে পাচ্ছেন অনা তাঁরা। এই মুহূর্তে গোপাল বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও সে হাসপাতালের আইসিইউতেই রয়েছে বলে খবর। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা