সংবাদমাধ্যমে মুখ খুলবেন না, কুস্তি সংস্থার প্রধানকে নির্দেশ ক্রীড়ামন্ত্রীর

কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India-WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মি টু অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবাদমাধ্যমে মুখ না খোলার জন্য ভারতের কুস্তি ফেডারেশনের প্রধানকে নির্দেশ দিলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India-WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মি টু অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে যাওয়া বা কোনও বিবৃতি দেওয়া নিয়ে তাঁকে সতর্ক করে এই নির্দেশ দিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী।

উল্লেখ্য দেশের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ফেডারেশনের বিরুদ্ধে একজোট হয়েছেন কুস্তিগিররা। দিল্লির যন্তর মন্তরে বুধবার থেকে ধর্নায় বসেছেন তাঁরা। একে একে দেশের সব কুস্তিগিররা সেই ধর্নায় শামিল হয়েছেন। বৃহস্পতিবার অনুরাগ ঠাকুর, প্রতিবাদী কুস্তিগীরদের সাথে চার ঘন্টা ধরে আলোচনা করেছেন। শুক্রবারও তিনি কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজ ভূষণ শরণ সিং। তিনি উত্তরপ্রদেশের গোন্ডায় বলেছিলেন, ‘যদি আমি কথা বলি, সুনামি হবে… আমি এখানে কারো সাহায্যের জন্য আসিনি, আমি মানুষের দ্বারা নির্বাচিত হয়েছি।’

জানা গিয়েছে কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের করা যাবে না কারণ তার বিরুদ্ধে এখনও কোনও নির্দিষ্ট অভিযোগ করা হয়নি। প্রতিবাদী কুস্তিগীররা শুক্রবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষাকে চিঠি লিখে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠনের দাবি জানিয়েছে।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ