‘আমার কর্তৃত্ব নিয়ে খেলা করবেন না, আইনজীবীকে তিরস্কার প্রধান বিচারপতির

প্রধান বিচারপতির এমন রুদ্রমূর্তি দেখে এজলাসে উপস্থিত আইনজীবীরা হতচকিত হয়ে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মেজাজ হারালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার এক আইনজীবীর শুনানির তারিখ এগনো নিয়ে পীড়াপীড়িতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আমার কর্তৃত্বের সঙ্গে খেলা করবেন না।’ ঠাণ্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত প্রধান বিচারপতির এমন রুদ্রমূর্তি দেখে এজলাসে উপস্থিত অন্যান্য আইনজীবীরা কার্যত হতচকিত হয়ে পড়েন।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন এক মামলার জলদি শুনানির আর্জি নিয়ে প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়েছিলেন এক আইনজীবী। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আগামী ১৭ এপ্রিল মামলাটির শুনানি হবে। এর পরেই ওই আইনজীবী প্রধান বিচারপতির কাছে জানতে চান, শীর্ষ আদালতের অন্য কোনও বেঞ্চে মামলাটি উল্লেখ করা যাবে কিনা। তাতেই কার্যত মেজাজ হারিয়ে ফেলেন প্রধান বিচারপতি।

ওই আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ’১৭ তারিখই মামলার শুনানি হবে। আগে শুনানির জন্য অন্য কোনও বিচারপতির বেঞ্চে উল্লেখ করতে পারবেন না।’ এর পরে ওই আইনজীবী বলেন, ‘আমায় ক্ষমা করবেন।’ প্রধান বিচারপতি বলেন, ‘আপনাকে ক্ষমা করছি। কিন্তু আপনিও আমাকে ক্ষমা করবেন। ১৭ তারিখই মামলার শুনানি হবে। আমার কর্তৃত্ব নিয়ে খেলা করবেন না।’ উল্লেখ্য, গত মাসেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিকাশ সিংহকে মামলার জরুরি শুনানি নিয়ে তীব্র তিরস্কার করেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি শীর্ষ আদালতের বর্ষীয়ান আইনজীবীকে বলেন, ‘আমাকে চাপ দিয়ে কোনও কাজ হাসিল করতে পারবেন না। আমি কোনও চাপের কাছে মাথা নিচু করি না।’ এমনকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিকে এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার