স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে ভ্যান গাড়িতে করে স্কুলে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। তখনই রাস্তায় গাড়ি থামিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন করে গাড়ির চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নভি মুম্বই: মুম্বইয়ে আবারও শিশু ধর্ষণ! চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলভ্যান-চালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে, চালকের বিরুদ্ধে পকসো (শিশু সুরক্ষা) আইনের অধীনে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে, ২৪ এপ্রিল মহারাষ্ট্রের নাভি মুম্বইতে। পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে ভ্যান গাড়িতে করে স্কুলে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। তখনই রাস্তায় গাড়ি থামিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন করে গাড়ির চালক। যাঁকে শিশুটি ‘ড্রাইভার চাচা’ বলে ডাকত। বাড়িতে ফিরে ‘ড্রাইভার চাচা’-র নোংরা কীর্তি ফাঁস করে চারবছরের শিশুটি। এবং খুব ভয় পেয়ে যায় সে।

এরপর শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে তাঁর স্কুলের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। শিশুটির সম্পূর্ণ বক্তব্য শোনার পরে, তাঁর পরিবারের সদস্যরা থানায় পৌঁছন। তাঁরা স্থানীয় NRI থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছেও শিশুটি স্পষ্ট জানিয়েছে যে, তাঁর উপর অনুপযুক্ত আচরণ করেছে তাঁর স্কুলের গাড়ির ‘ড্রাইভার চাচা’। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর নাম সঞ্জিত দাস। তাঁকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এবং তাঁর স্কুল ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

গতবছর কলকাতা আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের ঘটনার ঠিক পরেই মহারাষ্ট্রের বদলাপুর থেকে দুটি শিশু নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। এই দুই ঘটনার প্রভাব পড়েছিল গোটা দেশে। বদলাপুরে অবস্থিত আদর্শ বিদ্যালয়ে শিশু শ্রেণীতে অধ্যয়নরত দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল স্কুলের দারোয়ানের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা বদলাপুরে উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে গ্রেফতারের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছিল স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও সে জেল থেকে পালিয়ে যায়। এবং পুলিশ প্রকাশ্যে তাঁকে এনকাউন্টার করে। সে মারা যায়। এই ঘটনার প্রতিবাদেও বদলাপুরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এই ঘটনার কিছু মাস পরে আবারও শিশু নির্যাতনেল ঘটনা ঘটল নাভি মুম্বইতে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস