রিল বানাতে রেললাইনে থার চালানোর চেষ্টা, পুলিশ আসতেই বেরিয়ে গেল মদ্যপ যুবকের বাহাদুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে! এদিকে রিল(Instagram Reels) বানানোর চক্করে কেউ পড়ে যান পুলিশি ঝামেলায় আবার কারোর প্রাণের ঝুঁকি বেড়ে যায় চোখের নিমেষে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল রাজস্থানের(Rajasthan) জয়পুরে(Jaipur Incident)। সেখানে রিল বানানোর জন্য রেললাইনের ওপর মাহিন্দ্রা থার গাড়ি চালানোর চেষ্টা করছিল এক মদ্যপ যুবক। আসন্ন ঝুঁকির কথা না ভেবেই এহেন পাগলামিতে মেতে ওঠে সে। উদ্দেশ্য একটাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। কিন্তু তাঁর সেই শখ পূরণ হয়নি। কারণ ইতিমধ্যে পুলিশের খপ্পরে পড়েছে ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ এসডিএম-এর গাড়ির বনেটে যুবতীর অশ্লীল নাচ, ফের বিতর্কের মুখে প্রশাসন

রিল বানানোর সময় তাঁর গাড়ির চাকা আটকে যায় রেললাইনে। এদিকে উল্টোদিক থেকে ছুটে আসতে থাকে এক মালগাড়ি। কিন্তু তখনও গাড়ির চাকা লাইনে ফেঁসে রয়েছে। ঘটনাটি প্রত্যক্ষ করা মাত্রই ট্রেনের ব্রেক কষেন ওই লোকো পাইলট। এর ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় রেল পুলিশ। যুবকের কীর্তি দেখতে ভিড় বাড়ে আমজনতার। তখনই কেউ ক্যামেরাবন্দি করেন এই পুরো ঘটনাটি।

আরও পড়ুনঃ অপারেশন করিয়ে ওজন কমানোর চেষ্টা, অকালে চলে গেলেন দুই সন্তানের মা

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, রেললাইন থেকে গাড়ি সরানোর চেষ্টা করছেন ওই মদ্যপ যুবক ও তাঁর বন্ধুরা এদিকে সামনেই দাঁড়িয়ে পুলিশ। লাইন থেকে কোনওমতে গাড়িটি উদ্ধার হওয়ার পর তা দ্রুতগতিতে ছুটিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। কিন্তু ততক্ষণে তাঁদের ধাওয়া করেছে পুলিশ। দ্রুতগতিতে গাড়ি ছুটিয়েও কোনও লাভ হয়নি, শেষমেষ পুলিশের কাছে ধরা পড়ে যায় ওই যুবক ও তাঁর দুই বন্ধু। ইতিমধ্যেই ওই মদ্যপ যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর থার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর