এই মুহূর্তে

সাঙ্ঘাতিক ঘটনা ভোপালে! নেশার ঘোরে মোবাইল টাওয়ারে উঠে গেল মদ্যপ যুবক, এরপর….

নিজস্ব প্রতিনিধি: কি সাঙ্ঘাতিক! মোবাইল টাওয়ারে উঠে গেল মদ্যপ যুবক। তোলপাড় ভোপাল। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হয়েই চলেছে। কখনও ভাইরাল ভিডিও শিক্ষা দেয়। আবার কখনও ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের সৃষ্টি করছে। হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। এখানেই প্রমাণ হল, নেশার ঝোঁকে মানুষ মৃত্যু ঝুঁকি নিতেও পিছপা হননা। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ভোপালের বারখেদি এলাকায়। যেখানে মদ্যপ অবস্থায় একজন যুবক সটাং উঠে যান মোবাইল টাওয়ারে, যা দেখার পর স্বাভাবিকভাবেই এলাকার মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন।

তবে সৌভাগ্যবশত, যুবকটি আহত হননি। সময়মতো পুলিশ পৌঁছে মদ্যপ অবস্থায় যুবকটিকে উদ্ধার করে। তবে তাঁকে পুলিশ ছাড়েননি। তিনি নেশার ঘোরেই মোবাইল টাওয়ারে উঠে গিয়েছিলেন নাকি তাঁর অন্য উদ্দেশ্য ছিল, তা পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন।এবং তদন্তের ভিত্তিতে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবেন। তথ্য অনুসারে, যুবকের নাম বিবেক ঠাকুর, বয়স ৩৩ বছর। যিনি ভোপালের আইশবাগ এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুর ২টার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় মোবাইল টাওয়ারে উঠতে শুরু করেছিলেন। এরপর মোবাইল টাওয়ারের অনেকটা উচ্চতায় পৌঁছে টাওয়ার নাড়াতে শুরু করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by ND_News_2 (@nd_news_2)

মাত্র ২০ মিনিটেই অনেকটা উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন ব্যক্তি। এরপর তাঁকে মোবাইল টাওয়ারে আরোহণ করতে দেখে টাওয়ারের চারপাশে প্রচুর ভিড় জমে যায়। লোকজন তাঁকে লক্ষ্য করতে পুলিশ ও পৌর কর্পোরেশনকে খবর দেয়। কিছুক্ষণ পর পৌর কর্পোরেশন, পুলিশ ও এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছন। এবং যুবককে সফলভাবে উদ্ধার করেন। এ প্রসঙ্গে জাহাঙ্গিরাবাদ থানার এএসআই রাজেন্দ্র যাদব জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ যুবককে আটক করে পরবর্তী কার্যক্রম শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ