ঘন কুয়াশায়  রাজধানীতে ব্যাহত ২৩ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষবরণের আগে কুয়াশার কবলে ফের রাজধানী দিল্লি। ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত ২৩টি ট্রেন পরিষেবা। ভারতীয় রেলের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেই রয়েছে ট্রেনের তালিকা। দেরিতে চলা ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, কানপুর-নয়াদিল্লি শ্রমশক্তি, হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, সাহারসা-নয়া দিল্লি বৈশালী এক্সপ্রেস, রেওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস, এলাহাবাদ-নয়াদিল্লি প্রয়াগর্জ এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কাইফিয়াত এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমশিলা, রাজেন্দ্রনগর-নয়াদিল্লি সম্পূর্ন ক্রান্তি। বছর শেষে ট্রেন দেরিতে চলায় দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা।

আনন্দ বিহার রেলওয়ে স্টেশনের এক যাত্রী জানিয়েছেন , ‘প্রতিটি বড় স্টেশনের বাইরে ট্রেন থামছে। এটাই প্রধান সমস্যা। বিষয়টি সমাধান করা উচিত।‘ রবিবার দিল্লিতে সুব্রত পার্ক, ডিএনডি ফ্লাইওভার এবং ইন্ডিয়া গেটে কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে জোরহাট, পাঠানকোট, জম্মু, আগ্রা এবং ভাটিন্ডায় শূন্য দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, আম্বালায় দৃশ্যমানতা ২৫ মিটার, বিকানের, পাতিয়ালা, চণ্ডীগড় এবং ঝাঁসির গোয়ালিয়রে ৫০ মিটার। অমৃতসর ও হিসারে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ২০০ মিটার।

আবহাওয়া দফতরের মতে, খুব ঘন’ কুয়াশা হল যখন দৃশ্যমানতা শূন্য থেকে ৫০ মিটারের মধ্যে থাকে, ৫১ থেকে ২০০ মিটার ‘ঘন’, ২০১ থেকে ৫০০ মিটার ‘মাঝারি’ এবং ৫০১ থেকে ১,০০০ মিটার ‘অগভীর’।আগামী ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতে থাকবে ঘন কুয়াশা। তাই গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করার   পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে, কুয়াশার কারণে রাজধানী থেকে আসা-যাওয়া যাত্রীরাও সমস্যার সম্মুখীন হয়েছেন। কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট এবং ট্রেনগুলির পরিষেবা ব্যাহত হচ্ছে।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস