ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি:   পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের তাজমহল। মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এই ঐতিহাসিক স্মৃতিসৌধ শুধু ভারতের গর্বই নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আগ্রায় এসে তাজমহলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন। এবার সেই স্মৃতিসৌধ  ঘুরে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প ও তাঁর জামাই মাইকেল বুলোস। ট্রাম্প কন্যা ও তাঁর স্বামী ব্যক্তিগত সফরে ভারতে এসেছেন। 

জানা গিয়েছে এই দম্পতি শনিবার আগ্রায় পৌঁছেছেন এবং রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা করার আগে ঐতিহাসিক স্মৃতিসৌধটি ঘুরে দেখেছেন। এএনআই-এর শেয়ার করা সেই সফরের ভিডিওতে দেখা গিয়েছে, টিফানি একটি হালকা ফুলের নকশা করা পোশাকে গ্রীষ্মের উষ্ণতা উপভোগ করছেন। অন্যদিকে মাইকেলকে দেখা গিয়েছে আরামদায়ক সাধারণ পোশাকে। যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের মেয়ে-জামাই বিশ্বের অন্যতম বিখ্যাত এই স্থাপত্যের সৌন্দর্য মন ভরে উপভোগ করছেন।

জানা গিয়েছে, টিফানি একটি চার্টার্ড বিমানে করে আগ্রা গিয়েছিলেন। ট্রাম্প কন্যার সফরের কথা মাথায় রেখে, কর্তৃপক্ষ এই  গোটা এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে, কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে এই সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর কর্মসূচিতে কোনো রাজনৈতিক যোগ নেই। আগ্রায় পৌঁছানোর আগে টিফানি দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধামও পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।  ক্যাপশনে লেখেন,  “অক্ষরধাম মন্দিরে এক অবিশ্বাস্য সফর” । সেই সঙ্গেই টিফানি  তাঁর অনুসারীদের দেখিয়েছেন ভারতে তাঁর সাংস্কৃতিক সফরের একটি ঝলক।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?