‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা, অন্যদিকে সন্তানকে নিয়ে ভবিষ্যতের দুশিন্তা! শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি হল মা ও ছেলের। মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে একটি বহুতলের ১৮ তলা থেকে ছ’য় বছরের ছেলেকে নিয়ে ঝাঁপ দিলেন ৩৩ বছরের এক মহিলা। মৃত্যু হয়েছে দু’জনেরই। কিন্তু ঘটনার পর মহিলার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৭-৮ পাতার একটি চিঠি ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। সেই চিঠিতে স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুরোধ জানিয়েছেন মহিলা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম একতা বাঙ্গড়। শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক আবাসনে এই ঘটনা ঘটে। স্বামী মনোজ বাঙ্গড় এবং ছয় বছরের ছেলে মাধবকে নিয়ে ওই আবাসনে থাকতেন একতা। মনোজ পুনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুতলের ১৮ তলায় ছেলেকে নিয়ে যান একতা। সেখানকার একটি প্যাসেজ থেকে ঝাঁপ দেন তিনি। পরে মা ও ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর একতার বাড়ি থেকে ৭-৮ পাতার একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেটি আত্মহত্যার আগে লেখা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চিঠিতে স্বামীর প্রতি নিজের অনুভূতির কথা জানিয়েছেন একতা। মৃত্যুর পর স্বামীকে নতুন করে জীবন শুরু করার এবং দ্বিতীয় বিয়ে করার অনুরোধও করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

পাশাপাশি, ছেলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। মায়ের অনুপস্থিতি ছেলের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে, সে বারবার মায়ের কথা জানতে চাইবে, এমন আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এমনকী, সন্তান থাকলে ভবিষ্যতে স্বামীর নতুন করে সংসার শুরু করতে সমস্যা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একতা বেশ কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও তার শারীরিক সমস্যার নির্দিষ্ট কারণ বা নিশ্চিত রোগের কারণ জানা যায়নি। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা এবং সেই সংক্রান্ত সমস্যার কথাও উদ্ধার হওয়া চিঠিতে উল্লেখ রয়েছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ওয়াকড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দু’জনের মৃত্যুর ঘটনায় আপাতত দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চিঠির প্রতিটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা