‘এসআইআরের নামে বিজেপির ‘ভোট চুরি’র প্রধান সহযোগী কমিশন’, ফের তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আড়ালে ভোট চুরির খেলা চলছে। শনিবার (২৪ জানুয়ারি) ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করে এমনই অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘এসআইআর আসলে সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।’

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে গুজরাত কংগ্রেসের এক পোস্টকে আপলোড করে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল। ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘যেখানে যেখানে এসআইআর, সেখানেই ভোট চুরি। গুজরাতে এসআইআরের নামে যা করা হচ্ছে তা শুধু কোনও ধরণের প্রশাসনিক কার্যকলাপ নয়-এটি পরিকল্পিত, সংগঠিত এবং কৌশলগত ভোট চুরি। সবচেয়ে মর্মান্তিক এবং বিপজ্জনক বিষয় হল, একই নামে হাজার হাজার আপত্তি দাখিল করা হয়েছিল।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক গুজরাতে এসআইআরের নামে একটি নির্দিষ্ট সম্প্রদায় এবং কংগ্রেস সমর্থকদের নাম বেছে বেছে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, ‘যেখানে যেখানে বিজেপি পরাজয়ের সম্ভাবনা দেখেছে, সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।’

উদাহরণ তুলে ধরতে গিয়ে রাহুল লিখেছেন, ‘একই ধরণ আলান্দে দেখা গিয়েছে। রাজুরাতেও দেখা গিয়েছে। আর এখন একই নীলনকশা গুজরাত, রাজস্থান এবং প্রতিটি রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। ‘এক ব্যক্তি, এক ভোট”-এর সাংবিধানিক অধিকারকে বাতিল করার জন্য এসআইআরকে একটি হাতিয়ারে পরিণত করা হয়েছে।  যাতে জনগণ নয়, বিজেপি সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে।’ নখদন্তহীন নির্বাচন কমিশনকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, ‘সবচেয়ে গুরুতর সত্য হল, নির্বাচন কমিশন আর গণতন্ত্রের রক্ষক নয়, বরং ভোট চুরির এই ষড়যন্ত্রের প্রধান সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন