সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় ১০ রাজ্যে SIR ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে চড়ছে পারদ। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ বাংলায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার কি তাহলে সেই সময় আসন্ন? দিনক্ষণ ঘোষণা করা না হলেও নির্বাচন কমিশন সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডাকার পরেই এই চর্চা জোরাল হচ্ছে। নির্বাচন কমিশন সোমবার দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ প্রায় ১০টি রাজ্য এই কার্যক্রমের আওতায় আসবে। অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে অসম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। তিন দিন আগে, নির্বাচন কমিশন দিল্লিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছে। সেখানে বিহারের অভিজ্ঞতা নিয়ে আলোচনা  হয়েছে এবং প্রক্রিয়াটি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, “বিহারে, SIR প্রক্রিয়াটি ২৪ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস সময় নিয়েছে। তবে, কমিশন এখন এই সময়সীমা কমানোর পরিকল্পনা করছে।” ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পূর্ববর্তী এবং বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে, যাতে ভোটার যাচাই প্রক্রিয়ায় বেশি সময় না লাগে। বিহারে প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হয়েছিল তা নিয়ে বিরোধীদের সমালোচনার ঝড়ের পরে SIR- নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসআইআর নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। শীর্ষ আদালত আধার  কার্ডকে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসবে বিবেচনা করার নির্দেশ দেয়। বিচারকরা জালিয়াতির বিষয়ে নির্বাচনী সংস্থার আপত্তি বাতিল করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে “একত্রে বাদ দেওয়ার” পরিবর্তে “একত্রে অন্তর্ভুক্তি” থাকা উচিত। বিহারে এসআইআর-এর সময় ভোটার তালিকা থেকে ৬৬ লাখ নাম বাদ যাওয়ার পর রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। সরব হয়েছিল বিরোধীরা। সেই সমস্ত যাতে  নতুন করে  না হয় সেই দিকে এবার বিশেষ নজর রাখছে কমিশন।

 

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর