ভূষণ স্টিলের ৫৬,০০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রতারণায় ইডির জালে ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভূষণ স্টিল লিমিটেডের ৫৬ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে পাকড়াও করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই পাঁচ জন হলেন পঙ্কজ তিওয়ারি, পঙ্কজকুমার আগরওয়াল, নীতিন জহুরি, অজয় মিত্তাল ও অর্চনা মিত্তাল। এদের মধ্যে অজয় এবং অচর্না ভুষণ স্টিলের প্রাক্তন কর্ণধার নীরজ সিঙ্ঘলের বোন ও ভগ্নিপতি। পঙ্কজ তিওয়ারি সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট (ব্যাঙ্কিং)। পঙ্কজ আগরওয়ালও ভূষণ স্টিলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলেছিলেন। আর নীতিন জহুরি ছিলেন মুখ্য আর্থিক আধিকারিক (সিএফও)।

ইডির দাবি, ভূষণ স্টিলের ত‍ৎকালীন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিঙ্ঘল সংস্থার শীর্ষ আধিকারিকদের নিয়ে ব্যাঙ্ক ঋণ অন্যত্র সরিয়ে ফেলেছিলেন। আর বিপুল পরিমাণ টাকা হাতাতে একাধিক শেল সংস্থা খোলেন তিনি। ওই সমস্ত সংস্থার মাধ্যমে ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল ঋণ আত্মসা‍ৎ করেন। আর নীরজ সিঙ্ঘলকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে অন্যত্র পাচারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন সংস্থার তিন শীর্ষ আধিকারিক পঙ্কজ তিওয়ারি, পঙ্কজ আগরওয়াল, নীরজ জহুরি এবং বোন অর্চনা মিত্তাল ও ভগ্নিপতি অজয় মিত্তাল।

উল্লেখ্য, ২০১৮ সালেই আর্থিক দেউলিয়া ঘোষণা করা ভুষণ স্টিলকে অধিগ্রহণ করেছিল দেশের অন্যতম শীর্ষ ইস্পাত উ‍ৎপাদক সংস্থা টাটা স্টিল। কর্পোরেট নিষয়ক মন্ত্রকের অধীনস্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) ভুষণ স্টিলের ব্যাঙ্ক প্রতারণা মামলায় জমা দেওয়া চার্জশিটে ধৃত পাঁচ জনের নাম উল্লেখ করেছিল।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…