৬,২১০ কোটি প্রতারণা মামলায় গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন শীর্ষকর্তা সুবোধ গোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬,২১০ কোটি টাকার বিশাল আর্থিক তছরূপ মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুবোধ কুমার গোয়েল। জানা গিয়েছে, গত ১৬ মে নিউ দিল্লির বাসভবন থেকে সুবোধ গোয়েলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। যার মধ্যে মেসার্স কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (সিএসপিএল) এবং অন্যান্যরাও জড়িত। গত ১৭ মে, গোয়েলকে কলকাতার বিশেষ আদালতে (PMLA) হাজির করা হয়েছিল, যেখানে তাঁর ২১ মে পর্যন্ত ইডি হেফাজত মঞ্জুর করা হয়।

সূত্রের খবর, কলকাতার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্তৃক দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাঁর বিরুদ্ধে মামলাটি সিএসপিএলকে ঋণ সুবিধা অনুমোদন এবং পরবর্তীতে ৬,২১০.৭২ কোটি টাকার ঋণ তহবিল (সুদ ছাড়া মূল পরিমাণ) অন্যত্র স্থানান্তর এবং সিফোনিং-এর সঙ্গে সম্পর্কিত। ইডি সূত্রের খবর, ইউকো ব্যাংকের সিএমডি থাকাকালীন গোয়েলের সময় সিএসপিএলকে বড় অঙ্কের ঋণ সুবিধা মঞ্জুর করা হয়েছিল। পরে ঋণগ্রহীতা গোষ্ঠী এই তহবিল অন্যত্র সরিয়ে নিয়ে অপব্যবহার করে। বিনিময়ে গোয়েল সিএসপিএল থেকে প্রচুর অবৈধ সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, গোয়েল নগদ অর্থ, স্থাবর সম্পত্তি, বিলাসবহুল পণ্য, হোটেল বুকিং এবং অন্যান্য ধরণের অবৈধ কাজকর্মের মাধ্যমে অর্থ পেয়েছিলেন। যা ভুয়ো কোম্পানি, ভুয়ো ব্যক্তি এবং পরিবারের সদস্যদের মাধ্যমে তাঁকে যোগান দেওয়া হয়েছিল। আর এই ভুয়ো সংস্থাগুলির তহবিলের উৎস সরাসরি সিএসপিএল-এর সঙ্গে যুক্ত। গত ২২ এপ্রিল, ইডি গোয়েলের বাসভবন এবং অন্যান্য স্থানে তল্লাশি চালায়। এবং গোয়েলের প্রাপ্ত অবৈধ তৃপ্তির বিস্তারিত বিবরণ জব্দ করেন। মামলার শুরুতে, ইডি সিএসপিএলের প্রধান সঞ্জয় সুরেকারের প্রায় ৫১০ কোটি টাকার সম্পদ অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছিল। এরপর ২০২৪ সালে তাঁকে গ্রেফতার করা হয় এবং তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি কলকাতার সিটি সেশন কোর্টের প্রধান বিচারকের আদালতে একটি প্রসিকিউশন অভিযোগ দায়ের করা হয়।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের