হেমন্ত সোরেনের বাড়িতে  ইডি, চলছে জিজ্ঞাসাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত  সোরেনের বাড়িতে হাজির হল  ইডির দল।  গত ১৩ই জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি। ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে ইডির দফতরে  হেমন্ত সোরেনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী  ইডিকে ২০ জানুয়ারি নিজের বাড়িতে বয়ান রেকর্ড  করতে বলেন। সেইকারণেই ইডি এদিন তাঁর বাড়িতে হাজির হয়।

উল্লেখ্য, ইডির আসার আগেই  মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ডেকেছিল শাসক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার  (জেএমএম) বিধায়করা। তবে তাদের মধ্যে কি বিষয় কথা হয় তা জানা যায়নি।

গত  ১৪ আগস্ট ইডি প্রথম ডেকে পাঠান হেমন্ত সোরেনকে। সেই সময় হাইকোর্টে সোরেন দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইডি-র দাবি, ঝাড়খণ্ডে মাফিয়াদের দ্বারা অবৈধভাবে জমির মালিকানা পরিবর্তনের একটি বিশাল চক্র- এর সঙ্গে  যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাহেবগঞ্জে বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  ইডির দাবি ২০২১ সালে তিনি নির্বাচনী বিধি ভেঙে নিজের নামে খনির লিজ আদায় করেছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। 

প্রসঙ্গত, গত জুনে পাটনা এবং জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠকে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে বিরোধী মঞ্চ থেকে অন্যান্যদের মতো তিনিও ডাক দেন। তারপর থেকেই  সোরেনকে বারবার  ইডি তলব যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কি কি প্রশ্নের মুখে পড়তে হয় সেইদিকেই নজর রেখেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব