হেমন্ত সোরেনের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে ঝাড়খণ্ড হাইকোর্টের জামিন সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করা হয়েছে। তবে ইডির আর্জি নিয়ে কবে শুনানি হবে তা জানা যায়নি।

অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম শীর্ষ নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেএমএম সভাপতি। ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন আর্জির বিরোধিতা করে বলেন, ‘হেমন্ত সোরেনকে জামিন দেওয়া হলে জেল থেকে বেরিয়ে তিনি ফের একই অপরাধ করবেন।’ গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ইডির তীব্র আপত্তিকে অগ্রাহ্য করেই হেমন্তর জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর করতে গিয়ে বিচারপতি জানান, ইডির তরফে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ মেলেনি।

জেল থেকে ছাড়া পাওয়ার পরে গত বৃহস্পতিবার ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন। সোমবার বিধানসভায় ফের আস্থা ভোটে উত্তীর্ণ হন। আর আস্থা ভোটে উত্তীর্ণ হওয়ার পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ করেন। মন্ত্রিসভায় মোট ১১ জনকে ঠাঁই দেওয়া হয়েছে। আর ঝাড়খণ্ড বিধানসভায় শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই হেমন্তের জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়