‘মিঠি নদী’ মামলায় বিপদ বাড়ছে, দিনো মোরিয়ার মহারাষ্ট্রের বাড়িতে তল্লাশি চালাল ইডি

ইডির তল্লাশি চালানো প্রাঙ্গণ গুলির মধ্যে রয়েছে অভিনেতা দিনো মোরিয়া, BMC- সহকারী প্রকৌশলী প্রশান্ত রামুগাড়ে এবং বেশ কয়েকজন ঠিকাদারের বাসভবন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড্ড বিপাকে পড়েছেন ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়া। মিঠি নদী পরিষ্কার কেলেঙ্কারি মামলায় অভিনেতার মহারাষ্ট্রের বাড়িতে দিয়েছে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ৬৫ কোটি টাকার ‘মিঠি নদী পলি অপসারণ’ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার মুম্বই এবং কেরলের ১৫টিরও বেশি স্থানে তল্লাশি চালিয়েছে ইডি। ইডির তল্লাশি চালানো প্রাঙ্গণ গুলির মধ্যে রয়েছে অভিনেতা দিনো মোরিয়া, BMC- সহকারী প্রকৌশলী প্রশান্ত রামুগাড়ে এবং বেশ কয়েকজন ঠিকাদারের বাসভবন। এর আগে শিবসেনা (UBT) নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ ডিনো মোরিয়াকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছিল EOW। অবৈধ তহবিলের প্রবাহ সনাক্ত করতে ইডি এখন অভিযানের সময় জব্দ করা আর্থিক নথি এবং অন্যান্য উপকরণ পর্যালোচনা করছে। জানা গিয়েছে, ‘মিঠি নদী পলি অপসারণ’ মামলার প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল দিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্টিনো মোরিয়ার। EOW তদন্তে নেমে এ তথ্য জানতে পেরেছে। এরপরেই দিনো মোরিয়া ও তাঁর ভাইকে তলব করে EOW আধিকারিকরা। তবে এবার অভিনেতার উপর চাপ বাড়তে চলেছে। এই মামলার তদন্তস্বার্থে শুক্রবার দিনো মোরিয়া মহারাষ্ট্রের বাড়িতে তল্লাশি চালিয়েছে ED আধিকারিকরা।

EOW সূত্রের খবর, মিঠি নদীর পলি কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতনের সঙ্গে ঠিক কী বিষয়ে বাতালাপ করেছেন অভিনেতা, তা জানতেই অভিনেতাকে তলব করা হয়েছিল। তাই পরপর দুদিন EOW এর অফিসে হাজিরা দিয়েছিলেন অভিনেতা। দিনো মোরিয়া এবং তাঁর ভাই স্যান্টিনোকে ৮ ঘন্টা জেরা করেছিল EOW। তদন্তকারীদের মতে, গ্রেফতারকৃত অভিযুক্ত কেতন কদমের স্ত্রী এবং সান্টিনো মোরিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় যৌথভাবে UBO Ridez Private Limited নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একটি বৈদ্যুতিক কার্ট (বাগি) পরিষেবা প্রদানকারী হিসাবে নিবন্ধিত ছিল। কিন্তু সন্দেহজনক আর্থিক লেনদেন সহজতর করার জন্য এটিকে পাইপলাইন-সম্পর্কিত ব্যবসা হিসাবে চিত্রিত করা হয়েছিল। সূত্রমতে, নদী পরিষ্কার প্রকল্পের চুক্তি বদ্ধ সংস্থাগুলির মধ্যে দিনো মোরিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থাও রয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে তহবিল অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এই কেলেঙ্কারিতে মিঠি নদী পরিষ্কারের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযুক্তের তালিকায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি ঠিকাদারও রয়েছেন।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই কেলেঙ্কারির জন্যে অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে পরবর্তীতে হাউসফুল 5-তে দেখা যাবে।

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া