সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : আপনেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে হানা দিয়েছে ইডি। মঙ্গলবার সকালে প্রাক্তনমন্ত্রীর বাড়ি সহ ১৩টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। এদিন সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান করেন ইডি আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহাড়ায়, ভিতরে চলছে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, দিল্লির দুর্নীতি দমন শাখা গত জুনে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সৌরভ ভরদ্বাজের পাশাপাশি সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারে থাকাকালীন স্বাস্থ্য প্রকল্পে ব্য়পক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। নার্সিংহোম তৈরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রথমে মামলাটি দায়ের করা হলেও পরে এই ক্ষেত্রে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযোগ, ২০১৮-১৯ সালে ২৪ হাসপাতাল তৈরির প্রকল্প অনুমোদন পেয়েছে। ৬ মাসের মধ্য়ে আইসিইউ বেড সহ হাসপাতালগুলো তৈরি করা হবে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই কাজ সম্পন্ন হয়নি বলে জানানো হচ্ছে। ওই হাসাপাতাল তৈরি করতে ৮০০ কোটির বেশি খরচ হয়ে গিয়েছে। এই মুহূর্তে অর্ধেক কাজ হয়েছে।

তদন্ত করতে গিয়ে ইডির কাছে একাধিক তথ্য উঠে এসেছে। তাঁরা জানতে পেরেছে,  দিল্লির লোকনায়ক হাসপাতাল তৈরি করতে ৪৮৮ কোটি টাকা খরচ হওয়ার কথা। সেখানে এখনও পর্যন্ত খরচ হয়েছে ১১৩৫ কোটি টাকা। আবার অনেক হাসপাতাল সঠিক অনুমোদন ছাড়াই কাজ শুরু করেছিল। দিল্লির দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, শহরজুড়ে হাসপাতাল, পলিক্লিনিক এবং আইসিইউ নির্মাণে বিশাল অনিয়ম, হয়েছে। অপ্রয়োজনীয় কারণে দেরি কার হয়েছে।পাশাপাশি প্রকল্পের টাকায় ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। কয়েকশ কোটি টাকার খরচ বৃদ্ধি দেখানো হয়েছে। একটিও প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে করা হয়নি।

২০২৪ সালের ২২শে অগস্ট, দিল্লি বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। বেশ কয়েকটি স্বাস্থ্য-সম্পর্কিত প্রকল্পে গুরুতর অনিয়ম এবং সন্দেহজনক দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। অভিযোগে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং সত্যেন্দ্র জৈনের নাম উল্লেখ করা হয়েছিল। দুজনের বিরুদ্ধেই প্রকল্পের জন্য় নির্দিষ্ট হওয়া বাজেটে গরমিল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি তহবিলের অপব্যবহার এবং বেসরকারি ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…