দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Byju’s প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুকআউটের নোটিশ ইডির

নিজস্ব প্রতিনিধিঃ এডুকেশন টেক সংস্থার দুনিয়ায় অন্যতম  বড় নাম বাইজুস। আর সেই সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে দেশের বাইরে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তাই নয় ৪৩ বছর বয়সী বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় সংস্থা।

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে বিদেশ থেকে বাইজু সংস্থা ২৮ হাজার কোটি টাকা এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হিসাবে পেয়েছিল। সেই অঙ্কে ৯৭৫৪ কোটি টাকার হিসাবে গড়মিল ছিল।   সেই টাকা বিদেশি ফান্ডিং খাতে নিয়ম বিরুদ্ধভাবে যায় বলে উঠে আসে। বর্তমানে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফেমা আইনের আওতায় তারা কোনও নিয়ম লঙ্ঘন করেনি বলেও জানিয়েছে বাইজু সংস্থা। ইতিমধ্যেই কেন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) –এর ৯৩৬২.৩৫ কোটি টাকা লঙ্ঘন করেছে  বাইজুস  ? সেই প্রশ্ন তুলেই নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  

প্রসঙ্গত, বাইজু অ্যাপটি যে সংস্থার অধীনে সেই ‘থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড’ ২০১১ সালে স্থাপন করেছিলেন শিক্ষক বাইজু রবীন্দ্রন ও তাঁর স্ত্রী দিব্যা গোকুলনাথ। অ্যাপের মাধ্যমে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের লেখাপড়ায় সাহায্যে করে বাইজুস। তাদের তৈরি করে পরীক্ষার জন্য। এপ্রিল ভারতে তাদের বিরুদ্ধে প্রথম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট  বা ফেমা ভাঙার অভিযোগে তদন্ত শুরু করে ইডি। 

Published by:

Share Link:

More Releted News:

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ