চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ত্রিশূরের এক আতশবাজির কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে আট শ্রমিকের। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে কারখানাটি। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

ত্রিশূরের পুলিশ কমিশনার নকুল রাজেন্দ্র দেশমুখ জানিয়েছেন, ‘সামনেই ত্রিশূর পুরম উ‍ৎসব। ওই উ‍ৎসব উপলক্ষে মুন্ডাথিকোড়ের বাজি কারখানাটিতে জোরকদমে আতশবাজি তৈরির কাজ চলছিল। বিকেল সাড়ে তিনটে নাগাদ ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কারখানাটি। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমিষেই আগুন ধরে যায়। পরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের কুণ্ডলী লক্ষ্য করা যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। শেষ পর্যন্ত আগুনের লেলিহান শিখার সঙ্গে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আটজনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করেছেন। ২৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন। তার মধ্যে বাজি কারখানার লাইসেন্স যার নামে বরাদ্দ সেই সতীশও রয়েছেন।’

ত্রিশূরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক মজুত ছিলেন। কেননা, দুপুরে ওই ৪০ শ্রমিকের নামে ফুড প্যাকেট বরাদ্দ করা হয়েছিল। কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ