কাশ্মীরে বাস উল্টে খাদে, মৃত আট পর্যটক

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল পর্যটক বোঝাই বাস। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বাস উল্টে নিহত হলেন অন্তত ন’জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল পর্যটক বোঝাই বাস। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বাস উল্টে নিহত হলেন অন্তত ন’জন। আহত হয়েছেন আট জন। সূত্রের খবর, মান্ডি থেকে ফিরছিল ওই পর্যটক বাসটি। পর্যটকরা কোন রাজ্যের তা-ও জানা যায়নি। তার পরই এই দুর্ঘটনা। কী ভাবে এই দুর্ঘটনা হয়েছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ এবং সেনা। স্থানীয়রাও হাত লাগিয়েছেন। বেশ কয়েক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি টুইট বার্তায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘পুঞ্চের সজিয়ানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। পুলিশ এবং সেনাকে সর্বোত্তম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’

টুইট করে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লেখেন, ‘পুঞ্চের সজিয়ানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল