Maharashtra Crisis: বদোদরায় গভীর রাতে দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে গোপন বৈঠক শিন্ডের

শুক্রবার রাতে গুয়াহাটি থেকে গুজরাতের বদোদরায় উড়ে গিয়েছিলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মহারাষ্ট্রের (Maharashtra) কুর্সি থেকে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারকে উহঠানোর রণকৌশল ঠিক করতে শুক্রবার রাতেই বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) সঙ্গে গোপন বৈঠক সেরেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। গুজরাতের বডোদরার সার্য়কিট হাউসে ওই বৈঠক করে শনিবার ভোরেই ফের গুয়াহাটি ফিরে এসেছেন শিবসেনার বিদ্রোহী নেতা। যদিও ওই গোপন বৈঠকের বিষয়ে শিন্ডে এবং ফড়নবিশ (Devendra Fadnavis)-কেউই মুখ খুলতে চাননি। বৈঠকের সময়ে ওই সার্কিট হাউসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। সূত্রের খবর, রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি (Maharashtra Governor Bhagat Sing Koshiyari) করোনা থেকে সেরে না ওঠা পর্যন্ত বিদ্রোহী শিবসেনা নেতাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

২০১৯ সালের বিধানসভা ভোটে সবচেয়ে বড় দলের নেতা হওয়া সত্বেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারার দুঃখ ভুলতে পারেননি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) । ভোটের পরেই টোপ দিয়ে এনসিপি নেতা অজিত পওয়ারকে কাছে টেনে রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বটে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সাধের মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে হয়েছিল। একনাথ শিন্ডেদের বিদ্রোহের পিছনে ফড়নবিশের ইন্ধন রয়েছে বলে ইতিমধ্যেই শিবসেনার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

সূত্রের খবর, মন্ত্রিত্বের টোপ দিয়ে আনা বিধায়কদের সদস্যপদ বাঁচাতে এবং উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে কোন পথে এগোনো হবে তা নিয়ে শলাপরামর্শ করতে শুক্রবার রাতে গুয়াহাটি (Guwahati) থেকে গুজরাতের বদোদরায় (Vadodara) উড়ে গিয়েছিলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। কোটি টাকা খরচ করে বিশেষ বিমান ভাড়া করে পাড়ি দিয়েছিলেন তিনি। বদোদরার এক গোপন ডেরায় দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকের পরে ওই বিশেষ বিমানে এদিন সকাল পৌনে সাতটা নাগাদ গুয়াহাটি ফেরেন বিদ্রোহী শিবসেনা নেতা। আর তার পরেই আলাদা দল গঠনের উদ্যোগ নিয়েছেন।  

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী