জয় মুখ্যমন্ত্রিত্ব,   ৫ বছরে ৩ গুন সম্পত্তি বেড়েছে একনাথ শিন্ডের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘোষিত হয়েছে  মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এরপর থেকেই  জেরে জোরকদমে চলছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এই আবহে  কপরি-পাচপাখাড়ি আসন থেকে মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।  আর সেইসময় তিনি নির্বাচন কমিশনকে তার সম্পদের বিবরণও দিয়েছেন জমা। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাত্র ৫ বছরের মধ্যে ৩ গুন সম্পত্তি বেড়েছে একনাথ শিন্ডের।

কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে শিন্ডে জানিয়েছেন তার স্থাবর এবং অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ। সেখানেই দেখা গিয়েছে, তার মোট সম্পদের মূল্য বেড়ে হয়েছে  প্রায় ৩৭, ৬৮, ৫৮,১৫০ টাকা। ২০১৯ সালে শিল্ডের মোট সম্পত্তির মূল্য ছিল ১১,৫৬, ৭২, ৪৬৬ টাকা। এখান থেকেই স্পষ্ট যে মাত্র ৫ বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে একনাথ শিন্ডের মোট সম্পত্তি বেড়েছে প্রায় ৫ গুণ।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে,  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১,৪৪, ৫৭, ১৫৫ টাকা । তাঁর স্ত্রী লতা শিন্ডের অস্থাবর সম্পত্তির মূল্য ৭,৭৭ , ২০,৯৯৫ টাকা । তাদের উভয়েরই মোট  ৯ ,২১ ,৭৮ ,১৫০  টাকার অস্থাবর সম্পদ রয়েছে। হলফনামা অনুসারে, তাদের  কাছে নগদ ২৬ ,০০০  টাকা আছে । পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে ৭ ,৯২ ,০০ টাকার সোনার গয়না রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শুধু কোটি টাকার সম্পদই নয়, তার অনেক ঋণও রয়েছে।  বর্তমানে তাঁর প্রায় ৫ ,২৯ ,২৩ ,৪১০  টাকা ঋণ আছে। একথায় বলা যায়, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিপুল সম্পত্তির  অধিকারী।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের