বাইকে করেই বোনের মৃতদেহ নিয়ে গেলেন দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: উত্তর প্রদেশের(Uttar Pradesh) চরম অরাজকতার চিত্র প্রায়ই আসে সংবাদের শিরোনামে। সেখানে সুরক্ষিত নয় নারী। হাসপাতালগুলিতে অব্যবস্থার ছবি নতুন কিছু নয়। সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় নিত্যনতুন অরাজকতার চিত্র। তবে এত কিছুর পরেও পরেও অবস্থার যে পরিবর্তন হয়নি তা প্রমাণ করে দিল এই অত্য়ন্ত নির্মম ঘটনাটি।

উত্তর প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে একটি মেয়ের। মৃতার দাদা বোনের মৃতদেহ বাড়িতে আনতে হাসপাতাল থেকে কোনও সাহায্য পেলেন না। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও মানবিকতা দেখালো না হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই বোনের দেহকে বাইকে বাড়ি নিয়ে এসেছেন দাদা।

জানা গিয়েছে, মৃত তরুণী অঞ্জলি উত্তর প্রদেশের বিধুনার নবীন বস্তির বাসিন্দা। মঙ্গলবার সকালে জল গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই তরুণী। তাঁকে বিধানার ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ বাড়ি নিয়ে আসার জন্য মৃতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুল্যান্সের অনুরোধ জানিয়েছিল। কিন্তু অ্যাম্বুল্যান্স নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়। অনেকবার অনুরোধ করেও কোন লাভ হয়নি। এরপর হাসপাতাল থেকে বাইকে করেই বোনের দেহ বাড়িতে নিয়ে যাওয়ার ব্য়বস্থা করেন মৃতার দাদা। বোনের দেহ ওড়না দিয়ে নিজের সঙ্গে বেঁধে বোনকে পিছনে বসিয়ে দেহ বাড়িতে নিয়ে যান।

প্রসঙ্গত, মৃত বোনের দেহ বাইকে করে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি ভাইরাল হতেই তুমুল নিন্দার ঝর। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবার নিন্দা করেছেন।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩