নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি উদ্ধব ঠাকরের

সাধারণ মানুষের ভোটে নির্বাচন কমিশনারদের বেছে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিবসেনার নাম-নিশানা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন উদ্ধব ঠাকরে। শনিবারই দেশে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনকে ‘মোদির ক্রীতদাস’ হিসেবে আক্রমণ করেছিলেন বালাসাহেব পুত্র। আর আজ সোমবার সুর আরও চড়িয়ে সরাসরি নিরপেক্ষতা হারিয়ে ‘বিজেপি বান্ধব’ হয়ে ওঠা নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। তাঁর কথায়, ‘বিজেপি নেতাদের অঙ্গুলে হেলনে চলা নির্বাচন কমিশনকে পোষার কোনও কারণ নেই। বরং ভেঙে দেওয়া হোক। সাধারণ মানুষের ভোটেই নির্বাচিত করা হোক নির্বাচন কমিশনারদের। কেউ যাতে কোনও রাজনৈতিক দলের পোষ্যভৃত্য হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না পায়, তা নিশ্চিত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

গত শুক্রবারই বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার নাম-নিশানা উদ্ধব ঠাকরের কাছ থেকে কেড়ে বিজেপি এজেন্ট মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীকে সঁপেছে নির্বাচন কমিশন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। আর দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বালাসাহেব পুত্র বলেন, ‘এখনও পর্যন্ত একটাও নজির দেখাতে পারবেন না, যেখানে কোন দলের নাম-নিশানা দলের একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা যখন বিচারাধীন তখন কেন শিবসেনার নাম ও নিশানা বরাদ্দ করা নিয়ে তাড়াহুড়ো করা হলো?

শিবসেনার নাম ও নিশানা চুরি করলেও শিণ্ডে গোষ্ঠী বালাসাহেব ঠাকরের নাম চুরি করতে পারবে না জানিয়ে উদ্ধব বলেন, ‘আমি গর্বিত যে ঠাকরে পরিবারে জন্মেছি। বালাসাহেব ঠাকরে আমার বাবা এবং তাঁর নাম আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দিল্লির মোগাম্বোরা কিছু করতে পারবেন না।’

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা