ভোট কিনতে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে FIR নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই বুধবার (২০ নভেম্বর) মহারাষ্ট্রে বিধানসভা ভোট। আর ওই ভোটের আগের দিনই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। এমনকি পালঘরে যে হোটেলে উঠেছিলেন, সেই হোটেলের ঘর থেকে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় দ্রুত ফুল অ্যাকশন মুডে চলে গিয়েছে নির্বাচন কমিশন। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

গতকাল সোমবারই (১৮ নভেম্বর) মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটের প্রচার শেষ হয়েছে। নিয়মানুযায়ী প্রচার শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে কোনও বহিরাগত থাকতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে পালঘর জেলার বেরারে একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, ওই হোটেলের ঘরে বসে্‌ই ভোট কিনতে তাওড়ে টাকা বিলি করছিলেন বলে স্থানীয় বিধায়ক তথা কোঙ্কণ উপকূলের প্রভাবশালী নেতা বঞ্চিত বিকাশ আঘাড়ীর প্রধান হিতেন্দ্র ঠাকুরের অভিযোগ। তাঁর কথায়, ‘টাকা বিলির খবর শুনেই হোটেলে তাওড়ের ঘরে ছুটে আসি আমরা। তাঁর ঘর ঘেরাও করে আমরা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছি। সঙ্গে একটি ডায়েরি পেয়েছি। তাতে লেখা আছে বিলি করার জন্য মোট ১৫ কোটি টাকা এনেছিলেন তিনি।’

ইতিমধ্যেই সংবাদ ‌ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাওড়েকে বঞ্চিত বিকাশ আঘাড়ীর নেতা-কর্মীদের ঘেরাওয়ের ভিডিও। তাতে বেশ কিছু কথোপকথনও রয়েছে। যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’ অনলাইন। তবে টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন তাওড়ে। পাল্টা তিনি দাবি করেছেন, ‘বিজেপি এবং তাঁর বদনাম করতেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটনা হচ্ছে।’

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের