রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি:  গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান। এই রথ টানাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে আগ্রহ থাকে প্রবল। সেই আগ্রহই যে প্রাণ কেড়ে নেবে তা ভুলেও ভাবেনি দুই স্কুল ছাত্র।   ঝাড়খণ্ডের খুন্তি জেলার তোপায় ঘটে গিয়েছে  ভয়াবহ দুর্ঘটনা। রথে হাত দেওয়ার পরেই বিদ্যুৎস্পৃষ্ট দুজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে এবং  আরও ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।  তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে নিহত সকল ছাত্রছাত্রীই তোর্পার শ্রী হরি প্লাস টু স্কুলে পড়াশোনা করত। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যাহ্নভোজের বিরতির সময়।  আকস্মিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে রথযাত্রার রথটি স্কুল ক্যাম্পাসের কাছের একটি মন্দিরে রাখা ছিল। দুপুরের  বিরতির সময় ছোট ছোট ছাত্ররা  সেখানে খেলছিল।  রথটি সরানোর সময়ে সেটি একটি ১১ হাজার ভোল্টের হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। তাতেই শিশুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়। মৃত ছাত্র চন্দনের বাবা সহদেব যাদব জানান, ছেলের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর শুনেই তিনি হাসপাতালে ছুটে যান।

আরও পড়ুন: ২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা 

ঘটনার পর আহতদের সবাইকে খুন্তির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুন্তির সদর হাসপাতালের মেডিকেল ইনচার্জ আনন্দ ওরাওঁ জানান, তোরগায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটি ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।  দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।  খুন্তির ডেপুটি কমিশনার মোহাম্মদ জাভেদ হুসেন বলেছেন যে, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কোনও অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। 

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার