২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার আওতায় বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩ হাজার টাকা পৌঁছে গেলেও এখনও অনেকের টাকা জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, আবেদন যদি এখনও যাচাইয়ের পর্যায়ে থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। নির্ধারিত প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রের দাবি, যাঁদের আবেদনের স্ট্যাটাস ‘Under Process’ বা ‘Under Enquiry’ দেখাচ্ছে, তাঁদের আবেদন এখনও খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাই শেষ হলে আগামী পর্যায়ে টাকা পাঠানো হতে পারে। তাই শুধুমাত্র টাকা এখনও না আসায় আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, প্রকৃত যোগ্য কোনও আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। নথি যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। সমস্ত তথ্য মিলিয়ে দেখার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে আবেদন সংক্রান্ত কোনও সমস্যা, বিভ্রান্তি বা তথ্য জানার প্রয়োজন হলে রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। ৮২৮২০৮২৮২০ নম্বরে সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ফোন করে তথ্য জানা যাবে। এছাড়া অভিযোগ বা প্রশ্ন জানাতে asap@wb.gov.in](mailto:asap@wb.gov.in ই-মেল আইডিতেও যোগাযোগ করা যাবে। প্রশাসনের তরফে অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক অনলাইন পোর্টালও চালু করা হয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক উপভোক্তাদের তালিকা দেখা যাবে। অনলাইনে আবেদন বা আবেদনপত্রের তথ্য জানতে socialsecurity.wb.gov.in-এ প্রবেশ করতে হবে। বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষাতেই আবেদনপত্র পাওয়া যায়। আবেদন জমা দেওয়ার পর গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও স্তরে নথি যাচাই করা হয়।

আরও পড়ুন: সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

সরকার জানিয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণে কিছু আবেদন বাতিল হতে পারে। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ পড়ে গেলে ভারতীয় নাগরিক না হলে বা একাধিক জায়গায় একই ব্যক্তির নামে সুবিধা নেওয়ার প্রমাণ মিললে সেই আবেদন গ্রহণ করা হবে না। পাশাপাশি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না। অন্নপূর্ণা যোজনা চালুর পর অনেকের মনে আরেকটি প্রশ্ন উঠেছে একই পরিবারের একাধিক সদস্য যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন, অথচ বাড়িতে একটি মাত্র মোবাইল নম্বর থাকে তাহলে কী হবে? সহজ তথ্য মিত্র কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, সেক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। একটি আবেদনপত্রেই পরিবারের সমস্ত সদস্যের তথ্য, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। যাচাইয়ের পর যোগ্য প্রত্যেক সদস্যের অ্যাকাউন্টে পৃথকভাবে টাকা পাঠানো হবে। যাঁদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। সব তথ্য সঠিক থাকলে যাচাই সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও কোনও সংশয় থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার