বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধের জন্য এক্স-কে  নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্র মাইক্রোব্লগিং সাইট এক্সকে কিছু অ্যাকাউন্ট এবং পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে। কেন্দ্রের এই নির্দেশের পরেই ইলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থাটি জানিয়েছে যে, তারা এই নির্দেশের সঙ্গে সহমত নন। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিমের তরফে জানান হয়েছে, ‘আইনি বিধিনিষেধের কারণে তারা কেন্দ্রের নির্বাহী আদেশগুলি প্রকাশ করতে পারছে না। তবে বিশ্বাস করে যে স্বচ্ছতার জন্য এগুলি জনসমক্ষে প্রকাশ করা অপরিহার্য”।

মধ্যরাতে এক্স-এ একটি পোস্টে যে অভিযোগ করা হয়েছিল তার বিষয়ে কেন্দ্র এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।ওই পোস্টে বলা হয়, “ভারত সরকার নির্বাহী আদেশ জারি করেছে এক্স-কে নির্দিষ্ট অ্যাকাউন্ট ও পোস্টে কাজ করতে হবে। আর তা না হলে জরিমানা ও কারাদণ্ডসহ নানা শাস্তি হতে হবে।‘

এক্সের তরফে জানান হয়েছে,’আদেশ মেনে আমরা কেবল ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি আটকে রাখব।  আমরা এই পদক্ষেপগুলির সাথে একমত নই এবং মনে করি যে এই পোস্টগুলিতে মত প্রকাশের স্বাধীনতা প্রসারিত হওয়া উচিত। ভারত সরকারের এই আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আপিল বিচারাধীন রয়েছে।‘ জানা গিয়েছে, ভারত সরকার এক্সকে ১৭৭ অ্যাকাউন্ট এবং লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে । তবে কোন কোন অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত সামনে আসেনি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই