স্টুডিও থেকে উদ্ধার ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিজের হাতে গড়া স্টুডিও থেকেই উদ্ধার হল বলিউডের প্রখ্যাত শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের ঝুলন্ত দেহ। রায়গড় জেলার কারজাতের এনডি স্টুডিও থেকে বুধবার সকালে জাতীয় পুরস্কার জয়ী শিল্প নির্দেশকের দেহ উদ্ধার করে পুলিশ। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি তবুও প্রখ্যাত শিল্প নির্দেশক আত্মহত্যাই করেছেন বলে অনুমান পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রখ্যাত শিল্প নির্দেশকের মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।   

প্রায় ২০ বছর ধরে শিল্প নির্দেশক হিসেবে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন নীতীন দেশাই। মূলত বেছে বেছেই কাজ করতেন তিনি। বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বনশালি, বিধুবিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং আশুতোষ গোয়ারিকরের বিগ বাজেটের ছবিতে মূলত শিল্প নির্দেশনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে ৫৩ বছর বয়সী শিল্প নির্দেশক। সুপার-ডুপার হিট হিন্দি ছবি ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘লগান’, ‘দেবদাস’ ছবির শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন।তাঁর নিখুঁত কাজ প্রশংসা কুড়িয়েছিল সমালোচক থেকে শুরু করে দর্শকদের। ভিন ধারার সেট তৈরি করার জন্য অল্প দিনের মধ্যেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন নীতীন।

একাধিক ছবিতে তাঁর শিল্প নির্দেশনা যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই বহু পুরস্কারও ঝুলিতে পুরেছিলেন নীতীন। সেরা শিল্প নির্দেশক হিসেবে চার চারবার জিতেছিলেন জাতীয় পুরস্কার। ২০০২ সালে চন্দ্রকান্ত প্রোডাকশন্স নামে নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন। ওই সংস্থার ব্যানারে দেবী কুচের উপরে ভক্তিমূলক ছবি ‘দেশ দেবী’ তৈঞ্চরিও করেছিলেন।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে