অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা ইডির, রাতেই গ্রেফতার!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডির নয়বারের সমনেও তিনি সাড়া দেননি। তিনি ইডি দফতরে হাজিরা না দিলে কী হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছেই তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বাসভবন চারিদিক থেকে ঘিরে রেখেছে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। মাছি গলারও উপায় নেই। রাতেই তাঁকে গ্রেফতার করার মতো কঠিন পদক্ষেপের পথে কেন্দ্রীয় সংস্থা হাঁটেন কিনা, গোটা দেশ এখন সে দিকেই তাকিয়ে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালেই মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু এবারেও সেই তলবে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। উল্টে ইডির গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেন, ‘রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতেই ইডি বার বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করছে। সামনেই লোকসভার ভোট। আর ওই ভোটের আগে আম আদমি পার্টির সুপ্রিমোকে জেলে পোরার ষড়যন্ত্র চলছে। যাতে দিল্লিতে মানসিকভাবে ভেঙে পড়েন দলের কর্মী-সমর্থকরা।’

ওই কথা শুনেই বিচারপতি ইডির আইনজীবীর কাছে জানতে চান, দিল্লির মুখ্যমন্ত্রী যে আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তার কী প্রমাণ আছে? ইডির পক্ষ থেকে বেশ কয়েকটি ফাইল বিচারপতির কাছে পেশ করা হয়। ওই ফাইল খুঁটিয়ে দেখার পরেই কেজরিওয়ালের গ্রেফতারির উপরে রক্ষাকবচ চেয়ে দায়ের করা আর্জি খারিজ করে দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী ২২ এপ্রিল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল ধাক্কা খাওয়ার দুই ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক