ইরান যুদ্ধের জের, শুক্র সকালেই ধস শেয়ার বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সপ্তাহের  শেষ ট্রেডিং সেশনে দেশের শেয়ার বাজার আবারও ধসের মুখে। বৃহস্পতিবারের ক্লোজিংয়ের তুলনায় শুক্রবার সকালেই দুই প্রধান ইনডেক্স-সেনসেক্স ও নিফটি-লোয়ার পয়েন্টে ওপেন করেছে। সেনসেক্স নেমেছে প্রায় ৫০০ পয়েন্ট, আর নিফটি৫০ কমেছে ২৪,৬৫০ পয়েন্টের নিচে। সকাল ৯টা ৪০ মিনিটে সেনসেক্স অবস্থান করছে ৭৯,৭০৮ পয়েন্টে, যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ৩০৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কম। নিফটি৫০ ওপেন করেছে ২৪,৬৭১ পয়েন্টে, যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ৯৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কম।

শুক্রবার সকালে বিভিন্ন সেক্টরাল ইনডেক্সের পারফরম্যান্স মিশ্রণ দেখিয়েছে। ইন্ডিয়া ডিফেন্স, আইটি ও এনার্জি ইনডেক্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সও পজিটিভে রয়েছে। তবে ব্যাঙ্ক, অটো, ফিনানশিয়াল সার্ভিস, রিয়েলটি, মেটাল এবং ট্যুরিজমের মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের গ্রাফ লাল রঙে উদ্বোধন করেছে।

নিফটি৫০-তে তালিকাভুক্ত স্টকগুলির মধ্যে ভারত ইলেক্ট্রনিক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, এনটিপিসি, উইপ্রো ও এইচসিএল টেকের শেয়ার সর্বোচ্চ বৃদ্ধি দেখিয়েছে। ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রার মতো আইটি স্টকও বৃদ্ধির পথে রয়েছে। তবে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, আইসিআইসিআই ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, ম্যাক্স হেলথকেয়ার ও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার দর কমেছে। ইন্ডিয়ান রুপি এ দিন প্রায় ফ্ল্যাট ওপেনিং করেছে, মার্কিন ডলারের তুলনায় বিনিময় দর ৯১.৬৪। ডলারের দুর্বলতার সুযোগে সকালে সোনার দাম প্রায় ১ শতাংশ ও রুপোর দাম ২.৪ শতাংশ বেড়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল