সরকারি চাকুরে স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ার স্বামী

আত্মঘাতী যুবকের নাম মোহিত যাদব। তিনি একটি সিমেন্ট কোম্পানিতে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। আউরাইয়া জেলার দিবিয়াপুরের বাসিন্দা তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অতুল সুভাষের ছায়া। স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে অকালেই পৃথিবী ছাড়তে হলো এক প্রকৌশলীকে। উত্তরপ্রদেশের ইটাওয়া জেলা থেকে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। যেখানে স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তাঁর দেহ জলি নামক একটি হোটেলকক্ষ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে তিনিও একটি ভিডিও করে তাঁর মৃত্যুর কারণ এবং সাংসারিক অগ্নিপরীক্ষার কথা জানিয়ে গিয়েছেন। ভিডিওতে যুবকটি বলেছেন, ‘যখন তোমরা এই ভিডিও টি পাবে, তখন আমি এই পৃথিবীতে থাকব না। যদি ছেলেদের জন্য আইন থাকত, তাহলে হয়তো আমি এই ভুল পদক্ষেপ নিতাম না। আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন আমি সহ্য করতে পারছিলাম না। সেই কারণেই আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছি। বাবা, মা, আমাকে ক্ষমা করো।’

চলুন এবার পুরো ঘটনাটি খুলে বলা যাক! আত্মঘাতী যুবকের নাম মোহিত যাদব। তিনি একটি সিমেন্ট কোম্পানিতে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। আউরাইয়া জেলার দিবিয়াপুরের বাসিন্দা তিনি। প্রায় ৭ বছর সম্পর্কে থাকার পর, তিনি প্রিয়া যাদব নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর সবকিছুই ঠিকঠাক চলছিল। বিয়ের পর প্রিয়া বিহারের সমস্তিপুরে সরকারি প্রাথমিক শিক্ষিকা পদে নিযুক্ত হন। এরপর থেকেই প্রিয়ার রঙ বদলাতে শুরু করে। তিনি তাঁর মা ও ভাইয়ের নির্দেশে স্বামী মোহিত কে হয়রানি করতে শুরু করেন। মোহিতকে তাঁর বাড়ি এবং জমি প্রিয়ার নামে করে দেওয়ার জন্যে চাপ দিতে শুরু করে। আত্মহত্যার আগে, মোহিত ভিডিওতে আরও জানিয়েছেন যে, ‘আমার স্ত্রী প্রিয়া যাদবের মা আমার সন্তানের গর্ভপাত করিয়েছেন। তাঁর গয়না, শাড়ি নিজের কাছে রেখেছেন। আমার স্ত্রী আমাকে হুমকি দেয় যে, যদি বাড়ি এবং সম্পত্তি আমার নামে হস্তান্তর না করা হয়, তাহলে সে আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা যৌতুকের অভিযোগে ফাঁসিয়ে দেবে। আমি মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মামলা করি, তা হলেও আমি ন্যায়বিচার পাব না। তাই আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি। মা আর বাবা, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারলাম না।’

ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। এদিকে, নিহতের দেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের ভাই তারান প্রতাপ বলেছেন, ‘আমার ভাই মোহিত নয়ডায় একটি সিমেন্ট কোম্পানিতে কাজ করতেন। প্রিয়া আগে নয়ডায় থাকত। সেখান থেকেই দুজনের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। সাত বছর সম্পর্কে থাকার পর, দুজনে বিয়ে করেন। পরিবারের সদস্যদের সম্মতিতেই বিয়ে হয় তাঁদের। বিয়ের তিন মাস পর সবকিছু ঠিকঠাক ছিল, তারপর থেকে প্রিয়া দাদাকে বিরক্ত করতে শুরু করে।তাঁর শ্যালক এবং শাশুড়ি আমাদের পরিবারকেও হুমকি দিতে শুরু করে। এই চাপের কারণে আমার ভাই আত্মহত্যা করেছে।’ এসপি সিটি অভয় নাথ ত্রিপাঠী জানিয়েছেন, সম্প্রতি রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত জলি হোটেল থেকে মোহিত কুমারের দেহ উদ্ধার হয়েছে। যিনি হোটেল ঘরে ঢোকার পর থেকেই আর বের হননি। এরপর দরজা ভাঙতে দেখা যায়, তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। প্রথম নজরে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার