বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

Share:

নিজস্ব প্রতিনিধি:  BRICS সম্মেলনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার  করা হয়েছে। আর সেই নিরাপত্তার মধ্যেই নজর কেড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যবহৃত বিশেষ সাঁজোয়া গাড়ি। ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম BRICS সম্মেলন। পুতিন ও জিংপিং ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন।  দু’জনেই বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনেতা। তাঁদের নিরাপত্তা ব্যবস্থা যে সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রে থাকবে, সেটাই স্বাভাবিক। আর সেই নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাঁদের ব্যবহৃত বিশেষ  গাড়ি। বাইরে থেকে দেখতে বিলাসবহুল এই গাড়িগুলির ভিতরে লুকিয়ে রয়েছে এমন একাধিক অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, যার অনেকটাই সাধারণ মানুষের ধারণারও বাইরে। বুলেটপ্রুফ সুরক্ষা থেকে শুরু করে বিস্ফোরণ প্রতিরোধী প্রযুক্তি, বিশ্বনেতাদের নিরাপত্তায় ব্যবহৃত এই গাড়িগুলির বিশেষত্ব জানলে সত্যিই চোখ কপালে উঠতে পারে। 

পুতিনের সফরে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার বিলাসবহুল ও অত্যন্ত নিরাপদ অরাস সেনাট (Aurus Senat)। এটি রুশ প্রেসিডেন্টের সরকারি বহরের অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি। অন্যদিকে, শি জিনপিংয়ের জন্য দিল্লিতে নজর কেড়েছে চিনের Hongqi N701 লিমুজিন। এটি সাধারণ বাজারে বিক্রি হওয়া কোনও গাড়ি নয়। চিনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি এই গাড়িতে রয়েছে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা।   

জেনে নিন পুতিনের ব্যবহৃত অরাস সেনাট (Aurus Senat) গাড়ি সম্পর্কে  

পুতিন ২০১৮ সাল থেকে অরাস সেনাট ব্যবহার করছেন।   গাড়িটি রাশিয়ার ‘কর্তেঝ’ প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল।  গাড়িটি প্রায় সাত মিটার লম্বা এবং এর ওজন কয়েক টন। 

অরাস সেনাট গাড়িটিতে একটি ৪.৪-লিটার টুইন-টার্বো ভি৮ হাইব্রিড ইঞ্জিন রয়েছে, যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এর সাথে একটি নাইন-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং অল-হুইল ড্রাইভ যুক্ত রয়েছে। গাড়িটির সুরক্ষার সঠিক মাত্রা গোপন রাখা হয়েছে, তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে সেনাট উচ্চ-ক্যালিবারের এবং আর্মার-পিয়ার্সিং বুলেট প্রতিরোধ করতে সক্ষম। এর জানালাগুলোতে কয়েক সেন্টিমিটার পুরু বহুস্তরীয় বুলেট-প্রতিরোধী কাঁচ ব্যবহার করা হয়েছে। 

গাড়িটিতে রান-ফ্ল্যাট টায়ার, একটি মজবুত ফুয়েল ট্যাঙ্ক এবং বিস্ফোরণ থেকে সুরক্ষার জন্য আন্ডারবডি প্রোটেকশনও রয়েছে। এছাড়াও, রাসায়নিক আক্রমণ হলে যাত্রীর সুরক্ষার জন্য বসার জায়গায় স্বতন্ত্র অক্সিজেন ও ফিল্টারেশন সিস্টেম রয়েছে। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। গাড়ির মধ্যে অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। পেছনের কেবিনে রয়েছে হিটেড ও ভেন্টিলেটেড ম্যাসাজ সিট, একটি ডিজিটাল স্ক্রিন, একটি ওয়ার্কটেবিল, একটি রেফ্রিজারেটর এবং একটি প্রাইভেসি পার্টিশন।   এই গাড়ি বাণিজ্যিকভাবে বিক্রি হয় না।  

জেনে নিন জিংপিংয়ের ব্যবহৃত  Hongqi N701  গাড়ি সম্পর্কে  

Hongqi N701-এর ডিজাইনেও রয়েছে চিনের রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিফলন। শক্তিশালী ইঞ্জিন, বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতীকের মতো নকশার কারণে গাড়িটি শুধু একটি যান নয়, বরং চিনা নেতৃত্বের মর্যাদার প্রতীক হিসেবেও দেখা হয়। চিন এই গাড়ি সম্পর্কে বিশেষ কিছুই জানায়নি। সূত্রের খবর, এন৭০১ গাড়িটি ১৮ ফুটের বেশি লম্বা এবং এর ওজন তিন টনের বেশি। চিন আনুষ্ঠানিকভাবে এর ইঞ্জিন, শক্তি বা সুরক্ষার সঠিক তথ্য প্রকাশ করেনি। এই গাড়ি অত্যন্ত সীমিত সংখ্যায় উৎপাদিত হয় এবং ব্যক্তিগত ক্রেতাদের জন্য উপলব্ধ নয়। 

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর