‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে এক পোস্টে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) তরুণ তুর্কি নেতা জানিয়েছেন, ‘পরিচয় থাকা তো দূরের কথা। দিশা সালিয়ানকে তিনি চিনতেনই না। তাঁর বিরুদ্ধে গত ছয় বছর ধরে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। প্রমাণ ছাড়াই চরিত্রহনন করা হচ্ছে।’

বম্বে হাইকোর্টের নির্দেশে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। গত সোমবার এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে নাম রয়েছে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, রোহন রায়, রিয়া চক্রবর্তী, ডিনো মোরিয়া-সহ আরও কয়েক জনের। গতকাল মঙ্গলবারই নীরবতা ভেঙে অভিনেতা সূরাজ পাঞ্চোলী বলেছিলেন, ‘আমার সঙ্গে জীবনে কখনও দিশা সালিয়ানের সরাসরি বা পরোক্ষে দেখা হয়নি। আমি আদিত্য ঠাকরের সঙ্গেও জীবনে কখনও দেখা করিনি! এমন একটি বিষয়ে আমার নাম জড়িয়ে দেওয়া অত্যন্ত অন্যায় এবং ভীষণ কষ্টদায়ক, যার সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। বিশেষ করে যখন এই ঘটনার সঙ্গে আমার যোগসূত্রের কোনও প্রমাণ বা তথ্য নেই।’

এদিন দিশার মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভেঙেছেন আদিত্য ঠাকরেও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আসল সত্য হল-দিশা সালিয়ানের সাথে আমার কখনও দেখা বা পরিচয় হয়নি। প্রায় ৬ বছর ধরে সুনির্দিষ্ট রাজনৈতিক ও স্বার্থান্বেষী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও প্রমাণ ছাড়াই মর্মান্তিক ঘটনার সাথে আমার নাম জড়িয়ে আমার চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বার্থান্বেষী মহলের দ্বারা পরিচালিত এই নিরলস অপপ্রচার (যার পিছনে বিন্দুমাত্র সত্য বা প্রমাণ নেই), অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিডিয়া ট্রায়াল করে প্রকৃত ঘটনা বা সত্যকে বদলে ফেলা যায় না। রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন ও বিদ্বেষপূর্ণ বিভ্রান্তি সৃষ্টি না করে বরং আনুষ্ঠানিক পুনঃতদন্তের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে চলতে দেওয়া হোক।’

নাম না করে সমালোচকদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘সেই মুষ্টিমেয় ব্যক্তিদের আবারও বলছি, রাজনৈতিক স্বার্থে এ ধরনের বিদ্বেষপূর্ণ অপচেষ্টা চালিয়ে আমাদের সত্যের পক্ষে এবং সহ-নাগরিকদের জন্য লড়াই করা থেকে বিরত রাখা যাবে না। এটি একটি ব্যর্থ কৌশল। আমরা সর্বদা সত্যের পক্ষেই থাকব এবং সত্যের জন্য লড়াই চালিয়ে যাব।’

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা